Purba Medinipur: গোপনাঙ্গে ফোঁড়া হওয়ার কারণে বন্ধু, প্রতিবেশীদের কাছে শুনতে ঠাট্টা-তামাশা. মানসিক অবসাদের জেরে আত্মঘাতী যুবক

যৌনাঙ্গে হয়েছিল ফোঁড়া। সেই নিয়ে হাসি ঠাট্টার শিকার হচ্ছিলেন এক যুবক। এমনকী এই ফোঁড়ার জন্য বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে বলেও বিভ্রান্তিমূলক কথা বলা হয় তাঁকে।

Purba Medinipur: গোপনাঙ্গে ফোঁড়া হওয়ার কারণে বন্ধু, প্রতিবেশীদের কাছে শুনতে ঠাট্টা-তামাশা. মানসিক অবসাদের জেরে আত্মঘাতী যুবক
Photo Credits: Wikimedia Commons and pixabay

যৌনাঙ্গে হয়েছিল ফোঁড়া। সেই নিয়ে হাসি ঠাট্টার শিকার হচ্ছিলেন এক যুবক। এমনকী এই ফোঁড়ার জন্য বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে বলেও বিভ্রান্তিমূলক কথা বলা হয় তাঁকে। আর এই সব শুনে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই যুবক। আর তারপরেই রেল লাইনে শুয়ে আত্মঘাতী হন বছর ২২-এর প্রীতম দাস। শুক্রবার পূর্ব মেদিনীপুরের রামনগর স্টেশন (Ramnagar Station) থেকে উদ্ধার হয়েছে যুবকের টুকরো টুকরো দেহ। গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যেই স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এটা শুধুই আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, মাসছয়েক ধরে গোপনাঙ্গে ফোঁড়ার সমস্যায় ভুগছিলেন রামনগরের উত্তর তেঁতুলতলার বাসিন্দা ওই যুবক। এই নিয়ে চিকিৎসাও চলছিল। চিকিৎসকরা যে ওষুধ দিয়েছিলেন তাতে সে সুস্থও হচ্ছিল। কিন্তু এই ঘটনা জানাজানি হয়ে যায় এলাকাবাসী ও বন্ধুদের মধ্যে। তারপর থেকেই হাসি, ঠাট্টা শুরু করেন সকলে। এমনকী কয়েকজন বন্ধু তাঁকে বলেন যে তিনি নাকি কখনই বাবা হতে পারবেন না।

এই উত্যক্ততার পরিমাণ এতটাই বেড়ে যায় যে সে বাড়ি থেকে বেরোতেও ভয় পেত। এমনকী মানসিক অবসাদে কারোর সঙ্গেই কথা বলতে চাইত না। শুক্রবার আচমকাই সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। বেলা বাড়তেই পরিবারের সদস্যরা জানতে পারেন যে রেল লাইন থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। কৌতুহলবশতই ঘটনাস্থলে যান তাঁরা। সেখানেই প্রীতম দেহ উদ্ধার হয়।

(The above story first appeared on LatestLY on Nov 02, 2024 03:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).