Actor Soumitra Chatterjee Passes Away: কেওড়াতলা মহাশশ্মানে আজই শেষকৃত্য হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের, জানালেন মুখ্যমন্ত্রী

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Actor Soumitra Chatterjee) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তিনি বলেন, "আমরা আমাদের ইতিহাসকে হারিয়েছি আজ। সৌমিত্রবাবু শিখরের চুড়ায় উঠেছিলেন। অনেক সংঘর্ষ করে তিনি ওখানে পৌঁছেছিলেন। তাঁর প্রয়াণে আমাদের অনেক ক্ষতি হল, বাংলার দুঃখের দিন। বাংলা চলচ্চিত্র, নাটকের দুঃখের দিন। তিনি শেষ জীবনেও অনেক কাজ করেছেন।"

Actor Soumitra Chatterjee Passes Away: কেওড়াতলা মহাশশ্মানে আজই শেষকৃত্য হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের, জানালেন মুখ্যমন্ত্রী
সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতা, ১৫ নভেম্বর: অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Actor Soumitra Chatterjee) প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। তিনি বলেন, "আমরা আমাদের ইতিহাসকে হারিয়েছি আজ। সৌমিত্রবাবু শিখরের চুড়ায় উঠেছিলেন। অনেক সংঘর্ষ করে তিনি ওখানে পৌঁছেছিলেন। তাঁর প্রয়াণে আমাদের অনেক ক্ষতি হল, বাংলার দুঃখের দিন। বাংলা চলচ্চিত্র, নাটকের দুঃখের দিন। তিনি শেষ জীবনেও অনেক কাজ করেছেন।"

মুখ্যমন্ত্রী জানান, ২টো সময় হাসপাতাল থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিও, এরপর রবীন্দ্র সদনে দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে। সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সেখানে দেহ রাখা থাকবে। সাড়ে ৫টার পর কেওড়াতলা মহাশশ্মানে (Keoratola Mahasashan) শেষ কৃত্য হবে। পুর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আরও পড়ুন: Actor Soumitra Chatterjee Passes Away: প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়, জেনে নিন শ্রদ্ধা জানিয়ে কে কী বললেন

আজ বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সুস্থ হলেও ক্রমেই কোমর্বিডিটির কারণে তাঁর শারীরিক অবস্থা খারাপের দিক চলে যায়। গত শুক্রবার থেকে অবস্থা একেবারেই খারাপ হতে থাকে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। চলে যায় চেতনা। সৌমিত্রবাবুকে ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে। সব ধরনের চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। তাঁর মৃত্যুতে শোকগ্রস্ত চলচ্চিত্র জগৎ।

(The above story first appeared on LatestLY on Nov 15, 2020 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).