Saradha Scam: আজ হাইকোর্টে রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের শুনানি
আজ কলকাতা হাইকোর্টে ( Calcutta high court) কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajeev Kumar) আগাম জামিনের আবেদনের (anticipatory bail petition) শুনানি। দুপুর আড়াইটে নাগাদ রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনবে বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চ। গতকাল হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷
কলকাতা, ২৫ সেপ্টেম্বর : আজ কলকাতা হাইকোর্টে ( Calcutta high court) কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajeev Kumar) আগাম জামিনের আবেদনের (anticipatory bail petition) শুনানি। দুপুর আড়াইটে নাগাদ রাজীব কুমারের আগাম জামিনের আবেদন শুনবে বিচারপতি শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাসগুপ্তর ডিভিশন বেঞ্চ। গতকাল হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার৷
গতকাল মামলা ফাইল হওয়ার পর সেটি শুনানি তালিকার অনেক পিছন দিকে ছিল। কলকাতার সংবাদমাধ্যমগুলির খবর, মামলাটি জরুরি শুনানির আবেদন করেন রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায় ৷ কেন তাঁরা এই মামলার এত দ্রুত শুনানি চাইছেন তা জানতে চান বিচারপতিরা ৷ রাজীব কুমারের আইনজীবী বলেন, "আমার মক্কেলকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে । যা কাম্য নয় ৷" তখন বিচারপতি শুভাশিস দাসগুপ্ত বলেন, "যান, গিয়ে আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন " এরপরই বিচারপতি শহিদুল্লাহ মুন্সি বলেন, "আগামীকাল আড়াইটে নাগাদ মামলাটির শুনানি হবে ৷" আরও পড়ুন : সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ইস্যুতে প্রতিশোধের ডাক দিয়ে JeM-র হিট লিস্টে নরেন্দ্র মোদি-অমিত শাহ-অজিত দোভাল
এর আগে আলিপুর আদালতে (alipore court) রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। বৃহস্পতিবার নিম্ন আদালত সাফ জানিয়ে দেয় রাজীবের গ্রেফতারিতে কোনও পরোয়ানার প্রয়োজন নেই। তবে সিবিআইয়ের গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারির আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারক সুব্রত মুখার্জি। তিনি রায়ে বলেছেন, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে চাইলে গ্রেফতার করতে পারে CBI৷ ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, রায়ে বিচারক বলেছেন, রাজীবের বিরুদ্ধে ধর্তব্যযোগ্য অপরাধ রয়েছে। তাই পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে রাজীব কুমারকে। সুপ্রিম কোর্ট তার রায়েই সেটা জানিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, রাজীব জনগনের সঙ্গে যুক্ত কোনও নির্দেশ এখন দিচ্ছেন না। ফলে তাঁকে গ্রেফতার করা যেতেই পারে।
আদালতে যখন চলছে জোর জোর আইনি যুদ্ধ, তখন এখনও নিখোঁজ থাকা রাজীব কুমারের খোঁজে তৎপরতা তুঙ্গে তুলেছে সিবিআই। সংবাদমাধ্যমে প্রকাশ, রাজীব কুমারের খোঁজে সিবিআইয়ের চারটি দল শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সিবিআইয়ের দল কলকাতা ছাড়িয়ে শহরতলি ও জেলার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে।
(The above story first appeared on LatestLY on Sep 25, 2019 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

