Sandeshkhali: অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়

সন্দেশখালিতে যাওয়ার পথে ১৪ ফেব্রুয়ারি আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদার-সহ বিজেপির কর্মী, সমর্থকদের। টাকি থেকে যখন সুকান্ত মজুমদাররা সন্দেশখালির দিকে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের আটকে দেওয়া হয়।

Sandeshkhali: অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়
Sukanta Majumder, Sourav Ganguly (Photo Credit: Twitter/Screengrab)

কলকাতা, ১৬ ফেব্রুয়ারি: সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে যান সৌরভ। সুকান্ত মজুমদারের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎ বলেই মনে করছে বিভিন্ন মহল।

আরও পড়ুন: Sandeshkhali: সন্দেশখালিতে প্রবেশের মুখে আটকে অধীর, উত্তেজনা

দেখুন...

সন্দেশখালিতে যাওয়ার পথে ১৪ ফেব্রুয়ারি আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদার-সহ (Sukanta Majumder) বিজেপির কর্মী,  সমর্থকদের। টাকি থেকে যখন সুকান্ত মজুমদাররা সন্দেশখালির দিকে যাচ্ছিলেন, সেই সময় তাঁদের আটকে দেওয়া হয়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার জেরে সুকান্ত অসুস্থ হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ পর সুকান্ত মজুমদারকে টাকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি অক্সিজেন সাপোর্টে রাখা হয় বিজেপি নেতাকে।

এরপর সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে, তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে কলকাতাতেই চলছে সুকান্ত মজুমদারের চিকিৎসা।

(The above story first appeared on LatestLY on Feb 16, 2024 08:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).