Sandeshkhali Gang-Rape Case: সন্দেশখালির গণধর্ষণের অভিযোগের তদন্তে রাজ্য পুলিশ কে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

Sandeshkhali Gang-Rape Case: সন্দেশখালির গণধর্ষণের অভিযোগের তদন্তে রাজ্য পুলিশ কে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের
Calcutta High Court (Photo Credits: Wikimedia commons)

সন্দেশখালিতে গণধর্ষণের অভিযোগের তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।  লালবাজারের হোমিসাইড শাখার এসিপি বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত হবে এই বিশেষ তদন্তকারী দল। এছাড়া থাকবেন বাদুরিয়া বসিরহাট পুলিশ জেলার এসডিপিও আইপিএস রাহুল মিশ্র।

সন্দেশখালিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই, এবার কলকাতা হাইকোর্ট বুঝিয়ে দিল সন্দেশখালি থানার তদন্তে সন্তষ্ট নয় আদালত। সে কথা উল্লেখ করেই বুধবার এমন নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের নির্দেশ, -‘তদন্তের অগ্রগতি কেমন হচ্ছে? সেই সংক্রান্ত রিপোর্ট এক মাস বাদে জমা দিতে হবে বসিরহাটের এসিজেএম আদালতে’।

গত বছরের শুরুতে য় তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সন্দেশখালীর বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি।এরপরই জমি জবরদখল, নারী নির্যাতনের একাধিক অভিযোগ সামনে আসে। এরই মাঝে গত মে মাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূলের ব্লক সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে। সেই মামলায় নির্যাতিতা আগে আদালতে জানিয়েছিলেন, সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই তাঁকে নানাভাবে হেনস্থা করছে শাসক দলের লোকজন। এ কথা শুনে জানুয়ারি মাসের শুরুর দিকে নির্যাতিতাকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এবার সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হল। প্রসঙ্গত , শেখ শাহজাহান পালিয়ে যাওয়ার পর এই সন্দেশখালিতেই মহিলাদের ওপর অত্যাচারের নানা ঘটনা সামনে এসেছিল। অনেকেই সংবাদমাধ্যমের সামনে যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছিলেন।এদিন কলকাতা হাইকোর্টের তরফে রাজ্য পুলিশের সিট গঠনের নির্দেশ জারি করা হয়েছে।

 

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 05:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).