Sovan Chatterjee: বৈশাখীর ফেসবুকে 'আমি থেকে আমরা' হতেই, শোভনকে ফ্ল্যাট ছাড়ার নোটিশ রত্নার ভাইয়ের

রত্না চট্টোপাধ্যায়ের ভাই শুভাশিস দাস শোভন চট্টোপাধ্যায়কে ফ্ল্যাট ছাড়ার নোটিশ পাঠান। শুধু তাই নয়, বিগত কয়েক মাস ধরে শোভন চট্টোপাধ্যায়ের ভাড়াও বাকি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

Sovan Chatterjee: বৈশাখীর ফেসবুকে 'আমি থেকে আমরা' হতেই, শোভনকে ফ্ল্যাট ছাড়ার নোটিশ রত্নার ভাইয়ের
বৈশাখী, শোভন, ছবি ফেসবুক

কলকাতা, ১৬ জুন: আগামী ৭ দিনের মধ্যে ছেড়ে দিতে হবে ফ্ল্যাট। গোলপার্কের যে ফ্ল্যাটে শোভন চট্টোপাধ্যায় রয়েছেন, ফাঁকা করে দিতে হবে সেই ঘর। ওই ফ্ল্যাটে শোভন চট্টোপাধ্যায় আর ভাড়া দিয়েও থাকতে পারবেন না কোনওভাবে। এবার এমনই নোটিশ দেওয়া হল কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee)।

রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) ভাই শুভাশিস দাস শোভন চট্টোপাধ্যায়কে ফ্ল্যাট ছাড়ার নোটিশ পাঠান। শুধু তাই নয়, বিগত কয়েক মাস ধরে শোভন চট্টোপাধ্যায়ের ভাড়াও বাকি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, গোলপার্কের ওই ফ্ল্যাটে থাকতে প্রত্যেক মাসে শোভন চট্টোপাধ্যায় ৮ হাজার টাকা করে ভাড়া দেন বলে দাবি করেন। শোভন চট্টোপাধ্যায় ফ্ল্যাট না ছাড়লে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও স্পষ্ট জানানো হয় রত্না চট্টোপাধ্যায়ের তরফে।

আরও পড়ুন: Mahua Moitra: 'আঙ্কলজি দিল্লি যাচ্ছেন, আর ফিরবেন না', রাজ্যপালকে বিঁধলেন তৃণমূলের মহুয়ার

এদিকে স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে শোভন চট্টোপাধ্যায়ের। বিবাহ বিচ্ছেদের মামলার মাঝেই মঙ্গলবার মাঝ রাতে সবাইকে চমকে  দেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। নিজের ফেসবুক হ্যান্ডেলে বৈশাখীর পরিবর্তে বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায় বলে নিজের পরিচয় দেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক হ্যান্ডেলের ছবি নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

(The above story first appeared on LatestLY on Jun 16, 2021 03:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).