Rajeev Kumar: রাজীব কুমারের আগাম জামিন আবেদনের শুনানি ফের সোমবার

আজও শেষ হল না রাজীব কুমারের (Rajeev Kumar) আগাম জামিন আবেদনের (anticipatory bail plea) শুনানি। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সোমবার সকালে ফের হবে কলকাতার প্রাক্তন নগরপালের আগাম জামিন আবেদনের শুনানি। আনন্দবাজারের খবর অনুযায়ী, রুদ্ধদ্বার কক্ষে (ইন ক্যামেরা) হয় মামলার শুনানি। আইনজীবী মহলের ধারণা, সোমবার এই মামলার রায় ঘোষণা করতে পারে বিচারপতি সহিদুল্লাহ মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ।

Rajeev Kumar: রাজীব কুমারের আগাম জামিন আবেদনের শুনানি ফের সোমবার
রাজীব কুমার ও কলকাতা হাইকোর্ট। (Photo Credits: PTI, Wikimedia Commons)

কলকাতা, ২৭ সেপ্টেম্বর: আজও শেষ হল না রাজীব কুমারের (Rajeev Kumar) আগাম জামিন আবেদনের (anticipatory bail plea) শুনানি। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) সোমবার সকালে ফের হবে কলকাতার প্রাক্তন নগরপালের আগাম জামিন আবেদনের শুনানি। আনন্দবাজারের খবর অনুযায়ী, রুদ্ধদ্বার কক্ষে (ইন ক্যামেরা) হয় মামলার শুনানি। আইনজীবী মহলের ধারণা, সোমবার এই মামলার রায় ঘোষণা করতে পারে বিচারপতি সহিদুল্লাহ মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তর ডিভিশন বেঞ্চ।

সোমবার রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীবের স্ত্রী সঞ্চিতা কুমার হাইকোর্টে স্বামীর হয়ে আগাম জামিনের আবেদন করেন। মঙ্গলবার বিচারপতি সহিদুল্লাহ মুনশি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের বেঞ্চে অবিলম্বে শুনানির জন্য আবেদন জানান রাজীবের আইনজীবীরা। তখন বিচারপতি মুনশি বলেন, "জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন কেন মনে করছেন?" রাজীব কুমারের আইনজীবী বলেন, "আমার মক্কেলকে হন্যে হয়ে খোঁজা হচ্ছে। যা কাম্য নয়৷" তখন বিচারপতি শুভাশিস দাসগুপ্ত বলেন, "যান, গিয়ে আপনার মক্কেলকে আত্মসমর্পণ করতে বলুন।" আরও পড়ুন: Narada Sting Case: সিবিআই-র হাজিরা এড়ালেন মুকুল রায়, আগামীকাল ফের তলব

এর আগে আলিপুর জেলা ও দায়রা আদালতে (alipore court) রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। বৃহস্পতিবার নিম্ন আদালত সাফ জানিয়ে দেয় রাজীবের গ্রেফতারিতে কোনও পরোয়ানার প্রয়োজন নেই। তবে সিবিআইয়ের গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারির আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারক সুব্রত মুখার্জি। তিনি রায়ে বলেছেন, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে চাইলে গ্রেফতার করতে পারে CBI৷ ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, রায়ে বিচারক বলেছেন, রাজীবের বিরুদ্ধে ধর্তব্যযোগ্য অপরাধ রয়েছে। তাই পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা যাবে রাজীব কুমারকে। সুপ্রিম কোর্ট তার রায়েই সেটা জানিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, রাজীব জনগনের সঙ্গে যুক্ত কোনও নির্দেশ এখন দিচ্ছেন না। ফলে তাঁকে গ্রেফতার করা যেতেই পারে।

আদালতে যখন চলছে জোর জোর আইনি যুদ্ধ, তখন এখনও নিখোঁজ থাকা রাজীব কুমারের খোঁজে তৎপরতা তুঙ্গে তুলেছে সিবিআই। সংবাদমাধ্যমে প্রকাশ, রাজীব কুমারের খোঁজে সিবিআইয়ের চারটি দল শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সিবিআইয়ের দল কলকাতা ছাড়িয়ে শহরতলি ও জেলার বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে। পাশাপাশি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার (Rajeev Kumar) কোথায় তা জানতে রাজ্য পুলিশের ডিজি (DG) বীরেন্দ্রকে আবারও চিঠি দিয়েছে সিবিআই (CBI)। প্রথম চিঠিতে রাজীব কুমার জানিয়েছিলেন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে আছেন তিনি। নবান্নের তরফেও জানানো হয়েছিল একই কথা। CBI সূত্রে খবর, রোজ় ভ্যালিকাণ্ডে নোটিস যাওয়ার পরে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার জানিয়েছিলেন তিনি ছুটিতে আছেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যদিও সরকারিভাবে নবান্ন শেষবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছিল, রাজীব কুমার ছুটিতে আছেন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সেই সময়সীমা শেষ হতেই ফের নবান্নে চিঠি পাঠিয়েছে CBI। এদিকে রাজ্য পুলিশের ডিজি-র পাঠানো আগের জবাব অনুযায়ী, বুধবারই রাজীবের ছুটি শেষ হয়ে গেছে। অতএব হিসেব মতো তাঁর কাজে দেওয়ার কথা। কিন্তু, ওইদিন সন্ধ্যা পর্যন্ত রাজীব তাঁর কর্মস্থল ভবানীভবনে যাননি। দুপুর পৌনে তিনটে নাগাদ সিবিআইয়ের চার জনের একটি প্রতিনিধি দল ভবানীভবনে পৌঁছয়। কিছুক্ষণ পর তারা বেরিয়েও যান।

(The above story first appeared on LatestLY on Sep 27, 2019 02:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).