R.G. Kar Hospital: মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুনের আগে সঞ্জয় পরপর ৩বার যায় আরজি কর হাসপাতালে, খবর CBI সূত্রে

সকাল ১১টা, সন্ধে ৬টা এবং ভোর ৪টের সময় আরজি কর হাসপাতালে ঢুকে সোজা চেস্ট মেডিসিনের ঘরে চলে যায় সঞ্জয়। ভোর ৪টের সময় অর্থাৎ তৃতীয়বার চেষ্ট মেডিসিন রুমে যাওয়ার পর সঞ্জয় ট্রেনি চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালায়। ওই রাতে সঞ্জয় ভোর ৪টের সময় আরজি করে ঢুকে প্রায় আধঘণ্টা ছিল।

R.G. Kar Hospital: মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুনের আগে সঞ্জয় পরপর ৩বার যায় আরজি কর হাসপাতালে, খবর CBI সূত্রে
RG Kar Accussed Sanjay Roy.jpg (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৯ অগাস্ট: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে (R.G. Kar Hospital) নারকীয় ঘটনার দিন ৩ দিন হাসপাতালে যায়। এমনই খবর মিলছে সিবিআইয়ের (CBI) তরফে। সূত্রের খবর, গত ৯ অগাস্ট সঞ্জয় রায় (Sanjay Roy) আরজি কর হাসপাতালে মোট ৩বার হাজির হয়। সকাল ১১টা, সন্ধে ৬টা এবং ভোর ৪টের সময় আরজি কর হাসপাতালে ঢুকে সোজা চেস্ট মেডিসিনের ঘরে চলে যায় সঞ্জয়। ভোর ৪টের সময় অর্থাৎ তৃতীয়বার চেষ্ট মেডিসিন রুমে যাওয়ার পর সঞ্জয় ট্রেনি চিকিৎসকের উপর নারকীয় অত্যাচার চালায়। ওই রাতে সঞ্জয় ভোর ৪টের সময় আরজি করে ঢুকে প্রায় আধঘণ্টা  ছিল। যে আধঘণ্টার মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। ওই সময় সঞ্জয়ের সঙ্গে আর কেউ ছিল কি না, তা খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।

আরও পড়ুন: R.G. Kar Hospital: আরজি করে নির্যাতিতা, খুন হওয়া চিকিৎসকের সোদপুরের বাড়িতে সিবিআই

অন্যদিকে, ৯ অগাস্ট সঞ্জয় যখন প্রথমবার আরজি কর হাসপাতালে যায়, সেই সময় তার সঙ্গে সৌরভ নামে আরও একজন ছিল। সৌরভ নামের ওই আর এক সিভিক ভলান্টিয়ারকে সঙ্গে নিয়ে ৯ অগাস্ট অর্থাৎ ঘটনার দিন প্রথমবার সঞ্জয় আরজি কর হাসপাতালে যায় বলে খবর সিবিআই সূত্রে।

(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 01:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).