R.G. Kar Hospital: আরজি করে নির্যাতিতা, খুন হওয়া চিকিৎসকের সোদপুরের বাড়িতে সিবিআই

R.G. Kar Hospital: আরজি করে নির্যাতিতা, খুন হওয়া চিকিৎসকের সোদপুরের বাড়িতে সিবিআই
CBI Arrives Woman Doctor's House In Sodepur.jpg (Photo Credit: ANI/Twitter)

আরজি করে (R.G. Kar Hospital) নির্যাতিতা চিকিৎসকের (Kolkata Doctor Death) বাড়িতে হলেন সিবিআই আধিকারিকরা। সোমবার বেলা গড়তেই উত্তর ২৪ পরগনার সোদপুরে (Sodepur) নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে সিবিআই (CBI) আধিকারিকরা হাজির হন। আরজি করে মহিলা চিকিৎসককে গত ৯ অগাস্ট হাসপাতালের ভিতর সেমিনার রুমে নির্যাতন করা হয়। নির্যাতনের পর খুন করা হয় ওই মহিলা চিকিৎসককে। যে খবর প্রকাশ্য়ে আসতেই উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য-সহ দেশ। যে ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের হাতে থাকলেও, পরে হাইকোর্টের নির্দেশে তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে হস্তান্তর হয়। সিবিআইয়ের হাতে ঘটনার তদন্তভার যাওয়ার পর এই প্রথম কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা নির্যাতিতা চিকিৎসকের বাড়িতে যান।

আরও পড়ুন: R.G. Kar Hospital: একটানা ৪ দিন জিজ্ঞাসাবাদ Sandip Ghosh-কে, সিবিআই দফতরে হাজির আরজি করের প্রাক্তন অধ্যক্ষ

দেখুন ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 19, 2024 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).