Somen Mitra Hospitalized: অসুস্থ সোমেন মিত্র, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভরতি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে

অসুস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। পরিবার সূত্রে খবর, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তবে সোমেন মিত্রর শারীরিক অবস্থা আপাতত টি বলে খবর পাওয়া গিয়েছে তাঁর পরিবার সূত্রে।

Somen Mitra Hospitalized: অসুস্থ সোমেন মিত্র, জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ভরতি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে
সোমেন মিত্র (Picture Source: twitter)

কলকাতা, ২১ জুলাই: অসুস্থ প্রদেশ কংগ্রেস সভাপতি (Pradesh Congress President) সোমেন মিত্র (Somen Mitra)। পরিবার সূত্রে খবর, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। তবে সোমেন মিত্রর শারীরিক অবস্থা আপাতত ঠিক আছে  বলে খবর পাওয়া গেছে তাঁর পরিবার সূত্রে।

দিনকয়েক আগে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে মধ্য কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি হন তিনি। গতকাল রাতে অবস্থার অবনতি হলে সোমেনবাবুকে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হয়। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন। সাধারণত দিল্লি এইমসে (AIIMS) চিকিৎসা করানো হয় তাঁর। আরও পড়ুন, 'মৃত বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর', বিজেপির জামানত বাজেয়াপ্ত করার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির

সোমেনবাবুর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তা সত্বেও তাঁর চেম্বার স্যানিটাইজ করা হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমের খবর। হাসপাতালের তরফে জানানো হয়েছে, “সোমেন মিত্রের শ্বাসকষ্ট এবং শরীরে আরও বেশকিছু সমস্যা আছে। তাই ওনাকে ACU থেকে ICU নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছে।প্রথম রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রয়োজনে আবার করোনা পরীক্ষা করা হবে।"

(The above story first appeared on LatestLY on Jul 21, 2020 04:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).