Narendra Modi In Bengal: হলদিয়ায় এলপিজি ইমপোর্ট টার্মিনালের উদ্বোধন করতে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia) সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর পাশাপাশি, হলদিয়াতেই একটি রাজনৈতিক সভাও করবেন। রাজ্যে আসার আগে গতরাতে বাংলায় টুইট করেন তিনি। টুইটে লেখেন, "আগামীকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে, বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করব। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি - দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করব।"

Narendra Modi In Bengal: হলদিয়ায় এলপিজি ইমপোর্ট টার্মিনালের উদ্বোধন করতে আজ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

হলদিয়া, ৭ ফেব্রুয়ারি: আজ পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় (Haldia) সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হলদিয়ায় পেট্রোলিয়াম মন্ত্রকের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এর পাশাপাশি, হলদিয়াতেই একটি রাজনৈতিক সভাও করবেন। রাজ্যে আসার আগে গতরাতে বাংলায় টুইট করেন তিনি। টুইটে লেখেন, "আগামীকাল সন্ধ্যায়, আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকব। সেখানে একটি অনুষ্ঠানে, বিপিসিএল নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করব। একই সঙ্গে প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি - দুর্গাপুর প্রাকৃতিক গ্যাস পাইপলাইন বিভাগ জাতির উদ্দেশে উৎসর্গ করব।"

তিনি আরও লেখেন, "হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে। একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে।" আরও পড়ুন: West Bengal: কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন সৌমেন মিত্র

এদিকে হলদিয়ায় প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলেছেন তৃণমূল পরিচালিত হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মণ্ডল। যার ফলে তুঙ্গে বিতর্ক। এই ঘটনার পিছনে রাজনীতি রয়েছে বলে দেখছেন তিনি। যদিও এর মধ্যে রাজনীতি নেই বলে দাবি করেছে বিজেপি। বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন উদ্যোক্তারা।

(The above story first appeared on LatestLY on Feb 07, 2021 07:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).