West Bengal: অন্ডালে খনিতে আটকে ৭০ শ্রমিক, নিয়ম ভেঙে চলছিল বয়লার সাফাই
অন্ডালের কাজোরা এলাকার মুকুন্দপুর পড়াসকোল ইস্ট কোলিয়ারি কয়লা খনিতে বয়লার খারাপ হয়ে যাওয়ার কারণে নীচে আটকে পড়েন ৭০ জন শ্রমিক। চলছে উদ্ধারকাজ৷ তবে খনির নীচে শ্রমিকরা সুস্থ আছেন বলে কয়লাখনি সূত্রে খবর৷ গত রাতে প্রায় ৭০ জন শ্রমিক খনিতে নেমেছিলেন কাজে ৷ সেসময় নিরাপত্তা অফিসারের নির্দেশে বয়লার সাফাই করা হলে ডুলি বন্ধ হয়ে যায় ৷ ফলে খনির নীচে আটকে পড়েন শ্রমিকরা ৷
অন্ডাল, ৩ নভেম্বর : অন্ডালের (Ondal) কাজোরা এলাকার মুকুন্দপুর (Mukundapur) পড়াসকোল ইস্ট কোলিয়ারি (East Cooliery) কয়লা খনিতে (Coal Mine) বয়লার খারাপ হয়ে যাওয়ার কারণে নীচে আটকে (Stucked) পড়েন ৭০ জন শ্রমিক (70 labours)। চলছে উদ্ধারকাজ (Rescue)৷ তবে খনির নীচে শ্রমিকরা সুস্থ আছেন বলে কয়লাখনি সূত্রে খবর৷ গত রাতে প্রায় ৭০ জন শ্রমিক খনিতে নেমেছিলেন কাজে ৷ সেসময় নিরাপত্তা অফিসারের নির্দেশে বয়লার সাফাই করা হলে ডুলি বন্ধ হয়ে যায় ৷ ফলে খনির নীচে আটকে পড়েন শ্রমিকরা ৷
এখনও পর্যন্ত তাঁদের উপরে নিয়ে আসা সম্ভব হয়নি৷ কয়লাখনির KKSC শ্রমিক সংগঠনের নেতা গৌতম মণ্ডল এইদিন বলেন, "কোলিয়ারির নিরাপত্তা অফিসার গৌতম সাহার নির্দেশে বয়লার সাফাই করা হয় ৷ ফলে স্টিম না থাকার কারণে হঠাৎই ডুলি বন্ধ হয়ে যায় ৷ সকাল সাতটায় খনির উপরে উঠে আসার কথা ওই ৭০ জন শ্রমিকের ৷" নতুন করে কোলিয়ারির বয়লার স্টিম করে শ্রমিকদের ওঠানোর চেষ্টা চলছে সংগঠনের সহযোগিতায় ৷ এই ব্যাপারে কয়লাখনির এজেন্ট সত্যকান্ত আনন্দ কথা বলতে অস্বীকার করেন ৷
আরও পড়ুন, রাজ্যজুড়ে ছটপুজো উদযাপন, কাকভোর থেকে সূর্য আরাধনায় পুণ্যার্থীদের ভিড় ঘাটে ঘাটে
অন্যদিকে, খনির প্রযুক্তিবিদ প্রসূন সাহা জানান, বয়লার সাফাই করার কারণেই এই ঘটনা ঘটে৷ খনির নীচে শ্রমিকরা সুস্থ আছেন বলেই জানান তিনি৷ নিরাপত্তা অফিসারের শাস্তির দাবিতে খনি কর্মীরা বিক্ষোভে সামিল হন ৷ এর জেরে সকাল থেকেই খনির কাজ বন্ধ রয়েছে।
(The above story first appeared on LatestLY on Nov 03, 2019 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

