Onion Price Hike: অগ্নিমূল্য পেঁয়াজ, পরিস্থিতি জানতে যদুবাবু বাজারে হাজির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
পেঁয়াজের দাম (Onion Price) খতিয়ে দেখতে বাজারে হানা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মধ্যবিত্তের নাগালের বাইরে পেঁয়াজের দাম। শুধু পেঁয়াজ কেন? অন্য সবজির দামও অগ্নিমূল্য। মূল্যবৃদ্ধির জেরে বাজারে প্রায় সব সবজিতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। এই অবস্থায় মূল্যবৃদ্ধি পরিস্থিতি খতিয়ে দেখতে সোজা বাজারে ঢুঁ মারলেন মুখ্যমন্ত্রী। সকালে নবান্নে যাওয়ার পথে ঘুরে দেখলেন যদুবাবু বাজার। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সকালে নবান্নে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই ভবানীপুরের যদুবাবু বাজারে (Jadubabu Market) যান মুখ্যমন্ত্রী। সেখানে ক্রেতাদের সঙ্গে কথা বলেন। জানেন, বাজারে ১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ (Onion Price) বিক্রি হচ্ছে। এরপর মুখ্যমন্ত্রী পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে জানতে চান, কেন এত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে? কত দামে তারা পেঁয়াজ কিনছে? কোথা থেকে পেঁয়াজ আনছে? জবাবে, পেঁয়াজ ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীকে জানান, ১৪৫ টাকা দামে পেঁয়াজ কিনছে তারা। এরপর নবান্নর পথে পা বাড়ান মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৯ ডিসেম্বর: পেঁয়াজের দাম (Onion Price) খতিয়ে দেখতে বাজারে হানা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। মধ্যবিত্তের নাগালের বাইরে পেঁয়াজের দাম। শুধু পেঁয়াজ কেন? অন্য সবজির দামও অগ্নিমূল্য। মূল্যবৃদ্ধির জেরে বাজারে প্রায় সব সবজিতে হাত দিলেই ছ্যাঁকা লাগছে। এই অবস্থায় মূল্যবৃদ্ধি পরিস্থিতি খতিয়ে দেখতে সোজা বাজারে ঢুঁ মারলেন মুখ্যমন্ত্রী। সকালে নবান্নে যাওয়ার পথে ঘুরে দেখলেন যদুবাবু বাজার। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, সকালে নবান্নে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই ভবানীপুরের যদুবাবু বাজারে (Jadubabu Market) যান মুখ্যমন্ত্রী। সেখানে ক্রেতাদের সঙ্গে কথা বলেন। জানেন, বাজারে ১৫০ টাকা কেজি দরে পেঁয়াজ (Onion Price) বিক্রি হচ্ছে। এরপর মুখ্যমন্ত্রী পেঁয়াজ বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে জানতে চান, কেন এত দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে? কত দামে তারা পেঁয়াজ কিনছে? কোথা থেকে পেঁয়াজ আনছে? জবাবে, পেঁয়াজ ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীকে জানান, ১৪৫ টাকা দামে পেঁয়াজ কিনছে তারা। এরপর নবান্নর পথে পা বাড়ান মুখ্যমন্ত্রী।
কয়েকমাস ধরেই পেঁয়াজের (Onion) দামের কারণে চোখে জল আম আদমির। বাজারে এসে হাত পুড়ছে ক্রেতার। এখনও বেলাগাম পেঁয়াজের দাম। খুচরো দোকানগুলিতে কেজি প্রতি ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। অন্য রাজ্য থেকে পেঁয়াজ এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পেঁয়াজ যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি আজ থেকেই ভর্তুকিতে পেঁয়াজ বিক্রি করছে রাজ্য সরকার। বাজারদরের অর্ধেক দামে রেশনে মিলবে পেঁয়াজ। রবিবার একথা জানান রাজ্যের মুখ্য কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, আপাতত পাইকারি বাজার থেকে ভর্তুকি দিয়ে পেঁয়াজ কিনে ৯৩৫টি কাউন্টারে বিক্রির জন্য পাঠানো হবে। এর খরচ বহন করবে সরকার। পরিবার পিছু ১ কেজি পেঁয়াজ দেবে সরকার। কেজি পিছু দেওয়া হবে ৫০ টাকা ভর্তুকি। এক্ষেত্রে পেঁয়াজের দাম পড়তে পারে ৫৯ টাকা প্রতি কেজি। আরও পড়ুন: Onion Price: কাল থেকে ৫০ টাকা ভর্তুকিতে রেশন দোকানে পেঁয়াজ বেচবে রাজ্য
২৪ ঘণ্টার খবর অনুযায়ী, আজ সকাল থেকে কলকাতার রেশন দোকানগুলিতে লম্বা লাইন দেখা যায়। সোমবার সাধারণত বন্ধ থাকে রেশন দোকান। কিন্তু পেঁয়াজ বিক্রির জন্য দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। রাজস্থানের আলওয়ার থেকে এই পেঁয়াজ এসেছে। উত্তর কলকাতার শোভাবাজার, মুচিপাড়া, শিয়ালদহ এলাকায় রেশন দোকানে বিক্রি করা হচ্ছে এই পেঁয়াজ।
(The above story first appeared on LatestLY on Dec 09, 2019 01:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

