Murshidabad Violence: মুর্শিদাবাদে যা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক, মন্তব্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের

গত দু'দিন ধরে মালদা, মুর্শিদাবাদ ঘুরলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর।

Murshidabad Violence: মুর্শিদাবাদে যা হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক, মন্তব্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরের

গত দু'দিন ধরে মালদা, মুর্শিদাবাদ (Murshidabad) ঘুরলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকর। আজ সম্ভবত দিল্লিতে ফেরার পালা। সেখানেই কেন্দ্রকে বিস্তারিত রিপোর্ট দেবেন কমিশনের প্রতিনিধিরা। গত ১১ এপ্রিলের ঘটনার পর শুক্রবারই প্রথম কেন্দ্রের কোনও সংস্থার প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলেন। যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনও প্রতিনিধি দল গঠন করে পাঠানো হয়নি। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব।

মুর্শিদাবাদে গিয়েছিল জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা

এদিন মহিলা কমিশনের সফর নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজয়া রাহাতকর। তিনি বলেন, আমরা মহিলাদের সঙ্গে কথা বলেছি। তাঁদের চোখে মুখে এখনও আাতঙ্কের ছাপ রয়েছে। তাঁরা যেখানে দীর্ঘদিন ধরে ছিল, সেই ভিটেমাটি ছাড়তে হয়েছে। প্রতিনিয়ত তাঁদের ভয় দেখানো হচ্ছে। একজন চারদিন আগে সন্তানের জন্ম দিয়েছে। তাঁকেও এই সময় একরত্তি শিশুকে নিয়ে ঘর ছাড়তে হয়েছে। সেই শিশুর স্মৃতিকে কী প্রভাব পড়ল, সেটা কী হামলাকারীরা ভেবে দেখেছন? আমরা ক্ষতিগ্রস্থদের সঙ্গে গেখা করেথি এবং তাঁদের আশ্বস্ত করেছি যে গোটা দেশ তাঁদের পাশে রয়েছে।

দেখুন বিজয়া রাহাতকরের মন্তব্য

মুর্শিদাবাদের অশান্তি

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান এবং সামশেরগঞ্জে কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভকারীরা একাধিক সাধারণ মানুষরে ওপর অত্যাচার চালিয়েছিল। ঘটনায় মৃত্যু হয়েছিল তিনজনের। আহত হয়েছিলেন অনেকে। বাস্তুহারা হয় কমপক্ষে ৮০০ জন।

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 10:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).