Murshidabad Violence: বাংলায় আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা, পরিদর্শন করবেন মালদা, মুর্শিদাবাদ

মুর্শিদাবাদে ধীরে ধীরে ফেরানো হচ্ছে ঘরছাড়া মানুষদের। এই অবস্থায় ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করার জন্য বৃহস্পতিহবারই রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরা।

Murshidabad Violence: বাংলায় আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা, পরিদর্শন করবেন মালদা, মুর্শিদাবাদ

মুর্শিদাবাদে (Murshidabad) ধীরে ধীরে ফেরানো হচ্ছে ঘরছাড়া মানুষদের। এই অবস্থায় ক্ষতিগ্রস্থ এলাকাগুলি পরিদর্শন করার জন্য বৃহস্পতিহবারই রাজ্যে আসছেন জাতীয় নির্বাচন কমিশনের সদস্যরা। থাকবেন কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকার (Vijaya Rahatkar)। তাঁরই নেতৃত্বে মুর্শিদাবাদ, মালদা যাবেন তদন্ত কমিটির সদস্যরা। এদিকে মুর্শিদাবাদে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, এই অবস্থা্য় আগামী কয়েকদিন ক্ষতিগ্রস্থ এলাকায় না যাওয়ারই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় আসছে জাতীয় মহিলা কমিশন

শুক্রবারই মুর্শিদাবাদ ও মালদা যাবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নবান্ন থেকে তাঁকে অনুরোধ করা হয় যে এখন যাতে তিনি না যান। এমনকী রাজ্য মহিলা কমিশনকেও আপাতত না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে জাতীয় নির্বাচন কমিশন বাংলায় আসছে। ফলে তাঁরা ঘটনাস্থলে পরিদর্শনে যেতে পাারেন কিনা এখন সেটাই দেখার।

দেখুন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য

মুর্শিদাবাদ নিয়ে বিজয়া রাহাতকারের মন্তব্য

যদিও কমিশনের চেয়ারপার্সন মুর্শিদাবাদ প্রসঙ্গে বলেছেন, "আমরা খবর পেয়েছি যে ৮০০-এর বেশি ঘরে তালা ঝুলছে। আতঙ্কে সেখানকার শিশু, মহিলা চলে গিয়েছে। আমরা ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলব। তাঁদের সাহায্য় করব। আমাদের তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাঁরা যাতে বিচার পায় সেই ব্যবস্থাই করব"।

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 08:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).