Nausad Siddique Get Z Category Security: কেন্দ্রের তরফ থেকে জেড ক্যাটেগরি নিরাপত্তা পাচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি

প্রাণ হানির আশাঙ্কায় নিরাপত্তার দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি লিখেছিলেন নওশাদ সিদ্দিকি

Nausad Siddique Get Z Category Security: কেন্দ্রের তরফ থেকে জেড ক্যাটেগরি নিরাপত্তা পাচ্ছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি
সৌজন্যের ছবি

নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শুরু থেকেই উত্তপ্ত ভাঙড়। মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। প্রাণও যায় আইএসএফ কর্মীর। নির্বাচনের সময় তৃণমূলের আক্রমনের কথা তুলে ধরে নিরাপত্তার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন নওশাদ সিদ্দিকি। এবার সেই চিঠির পরিপ্রেক্ষিতে নওশাদ সিদ্দিকিকে কেন্দ্রের তরফে জেড ক্যাটেরগরির নিরাপত্তা প্রদান করা হবে বলে জানা যাচ্ছে।

শুধু নওশাদই নয়, রাজ্য সরকারের তরফে ভাঙড়ে তৃণমূল নেতা সওকত মোল্লার নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর দলের তরফে তাকে জেড ক্যাটেগড়ির নিরাপত্তাও  প্রদান করা হবে বলে শোনা যাচ্ছে।

নির্বাচনের আগে ভাঙড় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এবারের নির্বাচন কার্যত দুই দলের কাছেই প্রেস্টিজ ফাইট। তাই কোন দলই কোনভাবেই নিজেকে পিছিয়ে রাখতে চাইছেন না।সেই  হিসেবে দলের প্রধান কাণ্ডারিদের নিরাপত্তা যে গুরুত্বপূর্ণ তা হাড়ে হাড়ে বুঝছে দুই দল।তাই নির্বাচনকে সামনে রেখে কোনভাবেই যাতে ভাঙড় তৃণমূলের হাতছাড়া না হয় তার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। অন্য়দিকে শাসক দলকে কড়া টক্কর দিতে প্রস্তুত আইএসএফও।

 

(The above story first appeared on LatestLY on Jun 19, 2023 12:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).