Murshidabad Violence: শান্ত হচ্ছে মুর্শিদাবাদ, তার মাঝেই এনআইএ তদন্তের দাবিতে সরব সুকান্ত, ঘরছাড়ারা কোথায় ফিরবেন বলে প্রশ্ন বিজেপির
গোষ্ঠী সংঘর্ষের পর যাতে ঘরছাড়ারা বাড়িতে ফেরেন,তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে জোর করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে ঘরছাড়ার কোথায় যাবেন বলে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার।
কলকাতা, ২১ এপ্রিল: মুর্শিদাবাদে গোষ্ঠীর সংঘর্ষের (Murshidabad Violence) ঘটনায় ফের সরব হলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মানুষের স্বার্থ যাতে রক্ষিত হয় বিজেপি সব সময় সেই চেষ্টায় রয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় যাতে এনআইএ (NIA) তদন্ত হয়, সেই দাবিতে অনেকে আদালতে গিয়েছেন। ফলে আদালত এ বিষয়ে কী জানায়, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকে। কলকাতা হাইকোর্টের তরফে যদি এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে সেই নির্দেশ মানতে হবে বলে মন্তব্য করেন সুকান্ত।
এসবের পাশাপাশি গোষ্ঠী সংঘর্ষের পর যাতে ঘরছাড়ারা বাড়িতে ফেরেন,তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে জোর করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে ঘরছাড়ার কোথায় যাবেন বলে প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি ঘরছাড়াদের বাড়ি, ঘর পুড়িয়ে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। তা ই ঘরছাড়ারা কোথায় ফিরবেন বলে প্রশ্ন তোলেন সুকান্ত।
শুনুন কী বলছেন সুকান্ত মজুমদার...
#WATCH | Murshidabad, West Bengal: Union Minister & West Bengal BJP President Sukanta Majumdar says, "We stand with the demands of the people. Some people have gone to the court for an NIA inquiry. All our eyes are towards the court now. If the Kolkata High Court permits an NIA… https://t.co/Ye2QaR3kQA pic.twitter.com/Jq7rOj9ynV
— ANI (@ANI) April 21, 2025
এদিকে মুর্শিদাবাদ ক্রমশ শান্ত হচ্ছে। দোকানপাট যেমন খুলছে, তেমনি স্কুলও খুলতে শুরু করেছে একটু একটু করে। সোমবার মুর্শিদাবাদের বেশ কিছু স্কুল খুলে যায়। ফলে ওই স্কুলের দিকে পড়ুয়াদের রওনা দিতেও দেখা যায়।
(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

