Murshidabad Violence: কতটা স্বাভাবিক হয়েছে জনজীবন? মালদার পর এবার মুর্শিদাবাদে যাবেন রাজ্যপাল, মহিলা কমিশন
গত শুক্রবার মালদায় ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করে এসেছেন রাজ্যপাাল সিভি আনন্দ বোস, জাতীয় মহিলা কমিশন ও মানবাধিকার কমিশনের সদস্যরা।
গত শুক্রবার মালদায় ক্ষতিগ্রস্থদের সঙ্গে দেখা করে এসেছেন রাজ্যপাাল সিভি আনন্দ বোস, জাতীয় মহিলা কমিশন ও মানবাধিকার কমিশনের সদস্যরা। এবার যেসব জায়গায় অশান্তি হয়েছিল সেই সমস্ত জায়গা অর্থাৎ মুর্শিদাবাদের (Murshidabad) সুতি, সামশেরগঞ্জ ও ধুলিয়ানে যাচ্ছেন খোদ রাজ্যপাল। এমনকী মহিলা কমিশনের তদন্ত কমিটিও আজ ক্ষতিগ্রস্থ এলাকাগুলি ঘুরে দেখবেন বলে জানা গিয়েছে। এই সেই কারণে ওই এলাকাগুলিতে সকাল থেকেই বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাস্তায় মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী, ব়্যাফ।
মুর্শিিদাবাদ সফরে রাজ্যপাল
জানা যাচ্ছে, শুক্রবার রাতেই মালদা থেকে মুর্শিদাবাদ পৌঁছেছিলেন রাজ্যপাল। রাতে গঙ্গাভবন গেস্ট হাউসে থাকেন। আজ এখান থেকেই রওনা দেবেন তিনি। গত বৃহস্পতিবার কলকাতায় ফিরে এসে মুর্শিদাবাদ যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধ না রেখেই শুক্রবার মালদা, মুর্শিদাবাদ সফরের জন্য বেরিয়ে পড়েন তিনি।
রাজ্যপালের মালদা সফর
এদিকে গতকাল রাজ্যপাল মালদায় বৈষ্ণবনগরের ক্যাম্পে যেতেই বিতর্ক শুরু হয়। ক্যাম্পের বাইরে জমায়েত হয় কয়েকশো মানুষ। তাঁরা রাজ্যপাল বোসের সঙ্গে কথা বলার জন্য ভেতরে প্রবেশের চেষ্টা করে। তবে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয় না। সেই কারণে পুলিশের সঙ্গে গ্রামবাসীর একপ্রস্থ ধস্তাধস্তিও হয়।
(The above story first appeared on LatestLY on Apr 19, 2025 10:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

