Murshidabad Violence: দিল্লি ফেরার আগে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল বোসের সঙ্গে বৈঠক জাতীয় মহিলা কমিশনের

বিগত দুদিন ধরে মালদা ও মুর্শিদাবাদ সফর করলেন জাতীয় মহিলা কমিশন। বিজয়া রাহাতকরের নেতৃত্বে হওয়া এই সফরে মালদায় গিয়ে মুর্শিদাবাদ থেকে আসা অসহায় মহিলাদের সঙ্গে যেমন কথা বললেন, তেমনই মুর্শিদাবাদে গিয়েও নিপীড়িত মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা।

Murshidabad Violence: দিল্লি ফেরার আগে মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল বোসের সঙ্গে বৈঠক জাতীয় মহিলা কমিশনের

বিগত দুদিন ধরে মালদা ও মুর্শিদাবাদ সফর করলেন জাতীয় মহিলা কমিশন (National Commission for Woman)। বিজয়া রাহাতকরের নেতৃত্বে হওয়া এই সফরে মালদায় গিয়ে মুর্শিদাবাদ থেকে আসা অসহায় মহিলাদের সঙ্গে যেমন কথা বললেন, তেমনই মুর্শিদাবাদে গিয়েও নিপীড়িত মহিলাদের সঙ্গে কথা বলেন তাঁরা। রবিবার সফর সেড়ে রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দুই পক্ষই। দিল্লি ফিরে বিস্তারিত রিপোর্ট কেন্দ্র সরকারকে দেওয়া হবে বলে জানিয়ে দেন কমিশনের চেয়ারপার্সন।

রাজ্যপালের সঙ্গে বৈঠক করলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা

বৈঠক সেড়ে রাজভবন থেকে বেরিয়ে বিজয়া রাহাতকর বলেন, আমরা এই সফরে এলাকার মহিলা, শিশুদের সঙ্গে কথা বলি। বিগত কয়েকদিনে তাঁদের ওপর যে অত্যাচার চলেছে, তার জন্য তাঁরা ভীত ও সন্তস্ত্র। রাজ্যপালকে আমি অনুরোধ করেছি যে রাজ্য সরকার যেন ওই এলাকাগুলিতে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করে। এবং উনি আমরা কথায় সহমত প্রকাশ করেছন। আমরা দিল্লি ফিরে কেন্দ্রকে বিস্তারিত রিপোর্ট দেব।

দেখুন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য

সমালোচনা শুরু তৃণমূল শিবিরের

অন্যদিকে জাতীয় মহিলা কমিশনেরর এই সফর নিয়ে সমাসলোচনা শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। একই সঙ্গে রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তৃণমূল নেতৃত্ব। যদিও রাজ্যপাল ও মহিলা কমিশনের সফর দেখে ঘুম ভেঙেছে ঘাসফুল শিবিরের। সেই কারণে রবিবার তড়িঘড়ি জাফরাবাদে মৃত বাবা-ছেলের পরিবারেরল সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধি দল।

(The above story first appeared on LatestLY on Apr 20, 2025 09:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).