মনুয়াকাণ্ড: স্বামী অনুপম সিংকে হত্যার অভিযোগে স্ত্রী-কে গ্রেফতারের মামলায় রায়দান স্থগিত
মনুয়া কাণ্ডের ফয়সালা হল না। সোমবার বারাসত ফাস্ট ট্র্যাক আদালতে মনুয়া হত্যা মামলার রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি। এখনও পর্যন্ত মনুয়াকাণ্ডে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। কিন্তু রায়দানের জন্য আরও সময় নেওয়া হল।
বারাসত, ১৫ জুলাই: স্বামীকে খুন করার অভিযোগ গ্রেফতার মনুয়া কাণ্ডের ফয়সালা হল না। সোমবার বারাসত ফাস্ট ট্র্যাক আদালতে মনুয়া হত্যা মামলার রায়দান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানি। এখনও পর্যন্ত মনুয়াকাণ্ডে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। কিন্তু রায়দানের জন্য আরও সময় নেওয়া হল। ২০১৭ সালের ২ মে নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছিলেন অনুপম সিং।
প্রথমে এই খুনের ঘটনা নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু তদন্ত যত এগোয় তত পরিষ্কার হতে থাকে অনুপমকে হত্যার পিছনে হাত রয়েছে তাঁর স্ত্রী মনুয়া ও প্রেমিক অজিত রায়ের। আরও পড়ুন- বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মুম্বইয়ের অভিনেত্রীর, বিয়ের কথা লুকিয়ে বারবার শারীরিক সম্পর্কের অভিযোগ
পুলিশি তদন্তে উঠে এসেছিল মনুয়ার সঙ্গে অজিতের পরকীয়া সম্পর্কের জেরেই হয়েছিল এই খুন। এরপর স্বামীকে খুনের অভিযোগ গ্রেফতার করা হয় তাঁর স্ত্রী মনুয়া তাঁর প্রেমিক অজিত রায়কে। উত্শৃঙ্খলা জীবনযাপন, উচ্চাকাক্ষা, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন- এই সবেই প্রেমিক দিয়ে নিজের স্বামীকে খুন করার অভিযোগ ওঠে। তরা ফোনে কললিস্ট ঘেঁটে আরও শিউরে ওঠা তথ্য পায় পুলিস। প্রেমিক যখন অনুপমকে খুন করেছিল, তখন ফোনের অপর প্রান্ত থেকে স্বামীর আর্তনাদ শুনেছিল মনুয়া। মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল অনুপমকে।
ঘটনার ১৩ দিন বাদে অনুপম হত্যায় মূল অভিযুক্ত মনুয়া ও তার প্রমিক অজিত ওরফে বুবাইকে গ্রেফতার করেছিল পুলিস। তাদের বিরুদ্ধে ৩০২, ১২০ বি ধারায় মামলা রুজু করা হয়েছে। খুনের আগে ও পরে মনুয়ার পরিকল্পনা ও তথ্যপ্রমাণ লোপাটের কৌশল ধন্দে ফেলেছিল পুলিশকে।
(The above story first appeared on LatestLY on Jul 15, 2019 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

