Kolkata Shocker: দেবীর আরাধনার মাঝেই কলকাতা শহরে গৃহবধূ হত্যা, গ্রেফতার স্বামী
দেবী দুর্গার আগমনের মরশুমেই হার মানতে হলো খোদ কলকাতা শহরের এক নারীকে। স্বামীর হাতেই খুন হলেন গৃহবধু।
কলকাতা: এক হার না মানা নারীর আরাধনা শুরু হয়েছে। অসুরের কাছে কিছুতেই হার মানেননি দেবী দুর্গা, নিজের সবটুকু দিয়ে লড়ে ছিলেন অসুরের সঙ্গে। কিন্তু দেবী দুর্গার আগমনের মরশুমেই হার মানতে হলো খোদ কলকাতা শহরের এক নারীকে। স্বামীর হাতে খুন হলেন এই গৃহবধু। স্বামী শুধু খুন করেই থেমে থাকেনি! হত্যার পর লাশ পুড়িয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। পুলিশ সূত্রে খবর, নিহত গৃহবধূর নাম দীপ্তি শুক্লা। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, এই ঘটনায় প্রথমে বলা হয় বাড়িতে আগুন লেগে দীপ্তি শুক্লার মৃত্যু হয়েছে। পরে বলা হয় গৃহবধূ নিজেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ময়নাতদন্তের পরই আসল কারণ বেরিয়ে আসে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে বধূর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। এরপরই মহিলার স্বামী সূর্যকান্ত দে-কে পুলিশ আটক করেছে। আরও পড়ুন: Durga Puja 2023: এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছির পুজোর ১১ বছর, পুজোর থিম ‘আমাদের পুজো, আমরাই মুখ’ (দেখুন ভিডিও)
বৃহস্পতিবার পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে, সেই তাঁর স্ত্রীকে খুন করেছে। অভিযুক্ত জানায় প্রথমে সে তাঁর স্ত্রীকে হত্যা করে তারপর দেহে আগুন লাগিয়ে দেয়। আজ অভিযুক্তকে নিম্ন আদালতে পেশ করা হবে।
(The above story first appeared on LatestLY on Oct 19, 2023 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

