Mamata Banerjee At Pailan: 'নাদুস-নুদুস, ফাটুস-ফুটুস চেহারা নিয়ে আমার সঙ্গে লড়াই করতে পারবে না,' পৈলানে মমতা ব্যানার্জি

Mamata Banerjee At Pailan: 'নাদুস-নুদুস, ফাটুস-ফুটুস চেহারা নিয়ে আমার সঙ্গে লড়াই করতে পারবে না,' পৈলানে মমতা ব্যানার্জি
মমতা ব্যানার্জি

নামখানায় অমিত শাহের জনসভার কয়েক ঘণ্টা পেরোতেই পৈলানে (Pailan) জনসমাবেশে স্বারাষ্ট্রমন্ত্রীক জোরাল আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। 'পিসি-ভাইপো' আক্রমণের পাল্টা দিলেন এদিন মমতা ব্যানার্জি। রাজ্যের মানুষ অভিষেক ব্যানার্জিকে নির্বাচিত করে সাংসদের আসনে বসিয়েছেন। 'আমি কিছুই করিনি আমার ভাইপোর জন্য', পৈলানে দাবি মমতা ব্যানার্জির। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াইয়ের জন্য অমিত শাহকে (Amit Shah At Namkhana) সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা ব্যানার্জি। পাশাপাশি দুর্নীতির অভিযোগ তুললে যে অমিত শাহের ছেলেও এই তালিকা থেকে বাদ পড়বে না, সেটিও এদিন স্পষ্ট করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, অমিত শাহের ছেলে কীভাবে ক্রিকেটের মাথায় উঠেছে? নিজের ছেলেকে আড়াল করে বাকিদের ভয় দেখানোর চেষ্টা করছেন, এটা কী ধরণের রাজনীতি? কী করে কোটি কোটি টাকার মালিকানা হল আপনার ছেলে? প্রশ্ন তোলেন মমতা ব্যানার্জি।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এত কীভাবে মিথ্যে কথা বলেন? অমিত শাহের বক্তব্যের সূত্র টেনেই আক্রমণ মমতা ব্যানার্জির। পাশাপাশি বিজেপিকে স্বৈরাচারী, বর্বরোচিত দল বলে আক্রমণ মুখ্যমন্ত্রীর। 'নাদুস-নুদুস, ফাটুস-ফুটুস চেহারা নিয়ে আমার সঙ্গে লড়াই করতে পারবে না'। পৈলানের জনসমাবেশ থেকে সরাসরি অমিত শাহকে এভাবেই আক্রমণ করেন মমতা ব্যানার্জি। গুলি খেয়ে, মার খেয়ে পুলিশের লাঠির আঘাত খেয়ে একেবারে তৃণমূল স্তর থেকে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা ব্যানার্জি। 'এই চেহারা নিয়ে আমার সঙ্গে লড়াই করতে পারবে না,'  মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ অমিত শাহকে। মমতার কথায়, "নেত্রী হিসেবে নয় তৃণমূলের সদস্য হিসেবে নয়, ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি আমি। আমাদের সঙ্গে লড়তে আসবেন না। গুলি বন্দুকের সঙ্গে লড়াই করে বেঁচে রয়েছি।"

পাশাপাশি মমতা ব্যানার্জি দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না বলে অভিযোগ তুলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানালেন মমতা। সরস্বতী পুজোর মন্ত্র বলতে পারবেন? অমিত শাহকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে নিজে সেই মন্ত্রোচ্চারণ করেন মঞ্চে দাঁড়িয়ে। পাশাপাশি দুর্গাপুজোয় প্রতিটি ক্লাবকে রাজ্য সরকারের তরফে যে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল, সেটিও এদিন স্মরণ করিয়ে দেন তিনি। বিজেপিকে 'স্বৈরাচারী', 'বর্বরোচিত' দল বলে আক্রমণ মমতা ব্যানার্জির।

(The above story first appeared on LatestLY on Feb 18, 2021 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).