Malda: মালদায় ৮১ বছরের বৃদ্ধের যৌন নিগ্রহের শিকার ৪ বছরের শিশু
চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে এক নির্জন এলাকায় নিয়ে যায় শিশুটিকে। সেখানেই ৮১ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার হতে হয় ৪ বছরের শিশুকে। কাঁদতে কাঁদতে বাড়ি এসে বাবা মাকে নির্যাতিতা শিশুটি জানায়, তাঁর গোপনাঙ্গে প্রবল যন্ত্রণা করছে।
শিলিগুড়ি, ৭ মেঃ চকোলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের (Child Abuse) অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সন্ধ্যাবেলা মালদার (Malda) গাজোলে। ৮১ বছরের অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতনের ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গত ৫ মে বাড়ির সামনের উঠোনে খেলা করছিল বছর চারেকের ওই বাচ্চা মেয়েটি। সন্ধ্যে নামতেই অভিযুক্ত বঙ্কিম চন্দ্র রায় মেয়েটির কাছে যান এবং তাঁকে চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে এক নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানেই ৮১ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার হতে হয় ৪ বছরের শিশুকে। কাঁদতে কাঁদতে বাড়ি এসে বাবা মাকে নির্যাতিতা শিশুটি জানায়, তাঁর গোপনাঙ্গে প্রবল যন্ত্রণা করছে। এরপরেই মেয়েটির বাবা-মা ওই অবস্থাতেই চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় তাঁকে। স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসারা জানান, যৌন নির্যাতনের শিকার হয়েছে শিশুটি। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
চার বছরের মেয়ের যৌন হেনস্থার (Child Abuse) কথা জানতে পারা মাত্রই থানার দারস্ত হয় বাবা-মা। দায়ের করেন অভিযোগ। এরপরেই অভিযুক্তের খোঁজ শুরু করেন পুলিশ। পুলিশের তল্লাশি অভিযানে ধরা পড়েন অভিযুক্ত বৃদ্ধ। পুলিশের কাছে নিজের ঘৃণ্য অপরাধের কথা শিকার করেছেন ওই বৃদ্ধ। ভারতীয় দণ্ড বিধি (Indian Penal Code) এবং পকসো আইনের (POCSO Act) অধীনে মামলা দায়ের করা হয়েছে ৮১ বছরের অভিযুক্তের বিরুদ্ধে।
(The above story first appeared on LatestLY on May 07, 2023 05:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

