Lok Sabha Elections Result 2019: মোদি ঝড় বইছে গোটা দেশে, উল্লাস শুরু কলকাতাতেও
মোদি ঝড়ে উল্লাসে সামিল হল কলকাতাও(Kolkata)। রাজ্যে বিজেপির (BJP)ফলাফলও খারাপ নয়। যা আশা করা গিয়েছিল তার থেকে অনেকটাই ভাল ফলাফলের দিকে এগিয়ে চলেছে গেরুয়া
২৩মে, ২০১৯: মোদি ঝড়ে উল্লাসে সামিল হল কলকাতাও(Kolkata)। রাজ্যে বিজেপির (BJP)ফলাফলও খারাপ নয়। যা আশা করা গিয়েছিল তার থেকে অনেকটাই ভাল ফলাফলের দিকে এগিয়ে চলেছে গেরুয়া শিবির। দুপুর থেকেই তাই উল্লাসে রাস্তায় নেমে পড়েছেন। সকাল থেকে মধ্য কলকাতায় বিজেপির পার্টি অফিসের সামনে জড়ো হতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে উল্লাস শুরু করেন তাঁরা। বাস দাঁড় করিয়ে মিষ্টি মুখ করানো হয় যাত্রীদের।
যদিও উত্তর কলকাতার এই ছবি কিন্তু বেশিদূর এগোয়নি। বেলা যত গড়িয়েছে শহরের রাস্তাঘাট তত ফাঁকা হয়েছে। যানবাহনও কমতে শুরু করে। অনেকটা থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে শহরের অধিকাংশ এলাকায়।
(The above story first appeared on LatestLY on May 23, 2019 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

