West Bengal Lockdown Extended: জুনের ১৫ তারিখ পর্যন্ত বাড়ল লকডাউন

রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতির কারণে বাড়ল লকডাউন। জুনের ১৫ তারিখ পর্যন্ত জারি থাকবে সমস্ত বিধিনিষেধ। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ম চলছে সেই নিয়মেই বন্ধ থাকবে দোকানপাট, বাজার। নিষেধাজ্ঞা জারি হয়েছে বাইরে বেরোনোতেও।

West Bengal Lockdown Extended: জুনের ১৫ তারিখ পর্যন্ত বাড়ল লকডাউন
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৭ মে: রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতির কারণে বাড়ল লকডাউন। জুনের ১৫ তারিখ পর্যন্ত জারি থাকবে সমস্ত বিধিনিষেধ। বৃহস্পতিবার নবান্নে বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM (Mamata Banerjee)। যা নিয়ম চলছে সেই নিয়মেই বন্ধ থাকবে দোকানপাট, বাজার। নিষেধাজ্ঞা জারি হয়েছে বাইরে বেরোনোতেও। ছাড় দেওয়া হয়েছে পাটশিল্প এবং নির্মাণ শিল্পে। তিনি জানান, “কড়া বাধানিষেধ জারি করে করোনা সংক্রমণ বেশকিছুটা কমানো গিয়েছে। তাই এর মেয়াদ কিছুটা বাড়ানো হল। আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমাপ্রার্থী।”

পাশাপাশি, রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে তা ঘোষণা করেন। এ বছর মাধ্যমিকের আগেই হবে উচ্চ মাধ্যমিক (WB Board Exam 2021)৷ জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক৷ নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা৷ কোভিডের কারণে এবার দেড় ঘণ্টার মধ্যে হবে উচ্চ মাধ্যমিক। অন্যদিকে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা হবে৷ মাধ্যমিকও হবে নিজের স্কুলে৷ মাধ্যমিকে আবশ্যিক যে ৭টি বিষয় রয়েছে, সেগুলির পরীক্ষা আগে হবে৷ অতিরিক্ত বিষয়গুলিতে স্কুলে যেমন নম্বর পাওয়া যাবে, সেই অনুযায়ী মূল্যয়াণ করা হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও পড়ুন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কবে, ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

'য়াস ' পরবর্তী পরিস্থিতি নিয়ে রিভিউ মিটিং তিনি করেন। তিনি জানান, প্রায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছে। মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ১.১৬ লক্ষ হেক্টর কৃষিজমির ক্ষতি হওয়ায় প্রায় ২০০০ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। প্রচুর কাঁচা বাড়ি ভেঙে গিয়েছে, পানের বরজ নষ্ট হয়েছে। য়াসের তাণ্ডবের মোকাবিলা করতে ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ জুন থেকে ১৮ জুন ‘দুয়ারে ত্রাণ’ শিবিরে ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়া হবে বলে তিনি জানান। আগামী ৩ জুন থেকে ১৮ জুন ‘দুয়ারে ত্রাণ’ শিবিরে ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়া হবে বলে তিনি জানান। আবেদন খতিয়ে দেখার পর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি তা পাঠানো হবে।

 

 

(The above story first appeared on LatestLY on May 27, 2021 04:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).