Sovan-Baisakhi: 'স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের ঘাড়ে চেপে থাকেন...', শোভন-বৈশাখীকে বেনজির আক্রমণ কুণালের

বৃহস্পতিবার ফের নিজের ট্যুইটার হ্যান্ডেলে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক৷

Sovan-Baisakhi: 'স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের ঘাড়ে চেপে থাকেন...', শোভন-বৈশাখীকে বেনজির আক্রমণ কুণালের
ছবি ফেসবুক, ট্যুইটার

কলকাতা, ১৭ জুন: নাম না করে ফের শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন কুণাল ঘোষ৷ বৃহস্পতিবার ফের নিজের ট্যুইটার হ্যান্ডেলে  বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Banerjee)  কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক৷

তিনি   বলেন, ''আহা, তাহলে শুধু একজন কেন, যাঁরা নিজের স্বামী সন্তান ছেড়ে অন্য পুরুষের ঘাড়ে চেপে থাকেন, মায়ার খেলায় সম্পত্তি দখল করেন, তাঁদের সকলকেই সুরক্ষা দেওয়া হোক। আর চলমান জুয়েলারি হলে তো চাইতেই পারেন!!''

মঙ্গলবার মাঝরাতে নিজের ফেসবুক প্রোফাইলে শোভন চট্টোপাধ্যায়ের নাম যুক্ত করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়এমনকী, জামাই ষষ্ঠীর সকালে বৈশাখী ঘোষণা করেন, 'আমি থেকে আমরা' হলেন তাঁরা দুজনে৷ বৈশাখীর নাম বদলের পরপরই শোভন চট্টোপাধ্যায় নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি বান্ধবীর নামে উইল করেন বলে ঘোষণা করা হয়৷ যা নিয়ে রাজনৈতিক মহলের পাশাপাশি নেট মাধ্যমেও জোর চর্চা শুরু হয়ে যায়৷

ওই ঘটনার পরপরই শোভন চট্টোপাধ্যায়কে গোলপার্কের ফ্ল্যাট ছাড়তে হবে বলে নোটিশ পাঠান তাঁর শ্যাল শুভাশিস দাস৷

আরও পড়ুন: Kunal Ghosh: বিজেপি থেকে কারা তৃণমূলে আসতে চাইছেন, বিস্ফোরক কুণাল ঘোষ

শুধু তাই নয়, শোভন চট্টোপাধ্যায়কে শিগগিরই ওই ফ্ল্যাট ছাড়তে হবে বলেও স্পষ্ট জানিয়ে দেন তাঁর শ্বশুর দুলাল দাস৷ শোভন কোনওভাবেই ওই বাড়িতে বান্ধবীকে নিয়ে থাকতে পারবেন না বলে জানানো হয়৷ অন্যদিকে দাস পরিবারের ওই দাবির পর বৈশাখী বন্দ্যোপাধ্যায় পালটা দাবি করেন, তাঁরা ভাড়ার টাকা পাঠাতেন কিন্তু সেই টাকা নেওয়ার কোনও লোক ছিল না৷

বুধবার শোভন-বৈশাখীকে নিয়ে দিনভর টানাপোড়েনের পর, কুণাল ঘোষ (Kunal Ghosh) তাঁদের 'ফুলটুসি' এবং 'ডামি-জামাই' বলে কটাক্ষ করেন৷ ওই ঘটনার ফের বৃহস্পতিবারও শোভন-বৈশাখীকে একযোগেই আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র৷

(The above story first appeared on LatestLY on Jun 17, 2021 09:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).