Mamata Meets Sourav Ganguly At Hospital: হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
টুইটে আরোগ্য কামনার পর হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সৌরভের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক দলের সঙ্গে তিনি কথা বলেন। পরে বেরিয়ে জানান, সৌরভ ভালো আছেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা টুইট করে জানান, "সৌরভ গাঙ্গুলির মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট , দ্রুত আরোগ্য কামনা করি।"
কলকাতা, ২ জানুয়ারি: টুইটে আরোগ্য কামনার পর হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সৌরভের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক দলের সঙ্গে তিনি কথা বলেন। পরে বেরিয়ে জানান, সৌরভ ভালো আছেন। তিনি আমার সাথে কথাও বলেছেন। আমি হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের ধন্যবাদ জানাই। এর আগে মুখ্যমন্ত্রী টুইট করে বলেন, "সৌরভ গাঙ্গুলির মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট , দ্রুত আরোগ্য কামনা করি।"
মুখ্যমন্ত্রীর ঠিক আগে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে যান রাজ্যপাল জগদীপ ধনখর (Governor Jagdeep Dhankhar)। হাসপাতালে আসার আগে রাজভবনের সাংবাদিক বৈঠক থেকেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের আরোগ্য কামনা করেন তিনি। রাজ্যপাল বলেন, "আমি যে মুহুর্তে খবর পেয়েছি তাৎক্ষণিকভাবে আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। তাঁকে ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে এবং তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। তিনি স্থিতিশীল। আমি নিশ্চিত তিনি সুস্থ হয়ে যাবতীয় জটিলতা কাটিয়ে ফের কাজে ফিরবেন দাদা, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে জানিয়েছেন সমস্তটা। পাশাপাশি জানিয়েছেন, সেরা চিকিৎসা দেওযা হচ্ছে তাঁকে। দেশের হয়ে যা যা কাজ করেছেন দাদা, আমরা তাঁর জন্য গর্বিত।" আরও পড়ুন: Kolkata: সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে গেলেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখর
প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টির (Primary Angioplasty) পর ভালো আছেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়েছে। বসানো হয়েছে স্টেন্ট। জানালেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা। এক চিকিৎসক বলেন, সৌরভের তিনটি ব্লকেজ আছে ধমনীতে। তিনটি স্টেন্ট বসাতে হবে। আপাতত একটি বসেছে। অন্য দুটি ব্লকেজ আছে। সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনা করে।
(The above story first appeared on LatestLY on Jan 02, 2021 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

