Kolkata: বেহালায় চাঞ্চল্য, স্ত্রীকে খুন করে ১০০ ডায়াল করে নিজেই জানালেন স্বামী
ঘরের কাজ সেরে বাচ্চাদের জন্য খবার তৈরি করে তাদের টিউশানে পাঠিয়ে দেন। বাচ্চাদের জানায় তাদের মা অসুস্থ হয়ে পড়ায় ঘুমাচ্ছেন। তার আগেই তিনি ১০০ ডায়াল করে পুলিশকে জানান, তিনি তাঁর স্ত্রীকে খুন করেছেন।
কলকাতা: স্ত্রীকে (Wife) খুন করে ‘ঠান্ডা’ মাথায় ঘরের সব কাজ সেরে ১০০ ডায়াল (Dials 100) করে নিজেই জানালেন স্বামী। পুলিশ এসে দেখলেন স্ত্রীর মৃতদেহের পাশে ‘গুম’ মেরে বসে রয়েছেন স্বামী। ঘটনাটি ঘটেছে বেহালার রাম মোহন রায় রোডের বাড়িতে। পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। অভিযুক্ত জানিয়েছেন, বুধবার রাত ১টা নাগাদ দাম্পত্য ঝামেলার কারণে তিনি তাঁর স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন, খুন করার পর দেহটি ঢেকে রাখেন।
পরদিন সকালে ঘরের কাজ সেরে বাচ্চাদের জন্য খবার তৈরি করে তাদের টিউশানে পাঠিয়ে দেন। বাচ্চাদের জানায় তাদের মা অসুস্থ হয়ে পড়ায় ঘুমাচ্ছেন। তারআগেই তিনি ১০০ ডায়াল করে পুলিশকে জানান, তিনি তাঁর স্ত্রীকে খুন করেছেন। তিনি নিজের বাড়িতেই তাঁদের জন্য অপেক্ষা করবেন বলেও জানান।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সমাপ্তি দাস(২৮)। অভিযুক্ত স্বামীর নাম কার্তিক দাস(৪১)। তাঁরা গত এক বছর ধরে বেহালার রাম মোহন রায় রোডের ভাড়া বাড়িতে বসবাস করছেন। দু’জনের একটি ১২ বছরের কন্যা এবং ৫ বছরের পুত্র সন্তান রয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
(The above story first appeared on LatestLY on Mar 08, 2024 10:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

