Kolkata International Book Fair 2025: কলকাতা বইমেলা উপলক্ষ্যে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো, বইপ্রেমীরা স্বস্তি দিতে স্পেশাল বাস পরিবহণ দফতরের

Kolkata International Book Fair 2025: কলকাতা বইমেলা উপলক্ষ্যে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো, বইপ্রেমীরা স্বস্তি দিতে স্পেশাল বাস পরিবহণ দফতরের
প্রতীকী ছবি (Photo Credit: X)

৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার (KolkataI nternational Book Fair) র সূচনা হয়েছে গতকাল। ফ্রাঙ্কফার্টের বিশ্ব বইমেলায় অনুপ্রাণিত হয়ে শুরু হলেও এই প্রথম থিম কান্ট্রি করা হয়েছে সেই জার্মানিকেই। গতকাল বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এবার শতবর্ষে স্মরণ করা হবে নারায়ণ সান্যাল, সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, তপন সিনহা ও অরুন্ধতী দেবীকে। গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে জানান মেলায় প্রতিটি অনুষ্ঠান হবে খোলা আকাশের নিচে। ছোট-বড় মিলিয়ে এবার স্টলের সংখ্যা এক হাজার।

এই কলকাতা বইমেলায় লাখে লাখে মানুষজন ভিড় করেন। তাই বইমেলা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেল আগামীকাল থেকে ৯ই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মধ্যে নিয়েছে।উদ্যোগ নিল রাজ্যের পরিবহণ দফতরও। তারা জানিয়েছে বইমেলা উপলক্ষে চালানো হবে বিশেষ বাসও। আগামী যে কটা দিন বইমেলা চলবে সেইসব দিনগুলিতে বাড়তি সরকারি বাস চালানো হবে। মেট্রো রুটেও চলবে সরকারি বাস। কারণ যেসব যাত্রী মেট্রোতে গেলে লাভবান হবেন না তাঁরা সরকারি বাসে বইমেলা থেকে নিজের গন্তব্যে পৌঁছতে পারবেন। আবার যাঁরা বইমেলা আসতে চান কিন্তু মেট্রো সুবিধা সে পথে নেই তাঁদের জন্যও থাকছে বাস পরিষেবা। এমনটাই ব্যবস্থা করেছে রাজ্যের পরিবহণ দফতর। বইমেলার জন্য ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিপুল পরিমাণ সরকারি বাস পরিষেবা দেওয়া হবে। যাতে বইপ্রেমীদের কোনও অসুবিধা না হয়।এই পরিষেবার জন্য পরিবহণ দফতর ‘‌স্পেশাল বাস’‌ চালাবে। বইমেলা উপলক্ষ্যে ‘‌স্পেশাল বাস’‌ চালাবে রাজ্য সরকার বেশ কয়েকটি রুটে। ইতিমধ্যেই পরিবহণ দফতর সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছে। বইমেলা চলাকালীন কয়েকশো বাড়তি সরকারি বাস সল্টলেক করুণাময়ী হয়ে নানা জায়গায় চলাচল করবে।

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).