Kalyan Banerjee Vs Governor CV Anand Bose: মঙ্গলে কল্যাণের বিরুদ্ধে থানায় রাজ্যপাল, বুধে সিভি আনন্দ বোসের নামে পাল্টা অভিযোগ কল্যাণের

রাজ্যপাল সিভি আনন্দ বোস (ছবিঃX)

সোমবারই জানিয়েছিলেন কড়া পদক্ষেপ করবেন তিনি। মঙ্গলবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রাজভবনের তরফে। রাজ্যপাল কল্যান ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করে সঠিক পদক্ষেপ নিয়েছেন বলে বিজেপি দাবি করেছে।

কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজভবনের বাইরের পুরো নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভির দায়িত্ব কলকাতা পুলিশের হাতে রয়েছে। তাই কোথাও কোন অস্ত্র লুকিয়ে রাখা হলে পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন কালিমালিপ্ত হবে। রাজভবনের মর্যাদা ও সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য রাজ্যপাল এই ব্যবস্থা নিয়েছেন। সতর্কীকরণ হিসেবে তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তা একদম সঠিক শ্রী অধিকারী দাবি করেন। তিনি বলেন,রাজ্যপাল নির্দিষ্ট ধারায় এফআইআর করেছেন। সেই ধারায় পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। পুলিশ যথাযোগ্য ব্যবস্থা না নিলে কেন্দ্রীয় সংস্থাকে এই মামলা হস্তান্তর করার জন্য তিনি নিজে আর্জি জানাবেন বিরোধী দলনেতা জানিয়েছেন।

অন্যদিকে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (MP Kalyan Banerjeee) সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bos) দ্বন্দ্ব আজ এক নতুন মোড় নিয়েছে। বুধবার হেয়ার স্ট্রিট থানায় সাংসদের পক্ষ থেকে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৬১, ১৫২, ১৯২, ১৯৬ ও ৩৫৩ নম্বর ধারার লঙ্ঘনের কথা। প্রসঙ্গত, অভিযোগপত্রে সি ভি আনন্দ বোসের নাম, ঠিকানা, বাবার নাম ঠিক থাকলেও পদ লেখা হয়নি। শুধুমাত্র ব্যক্তিগত নাম দিয়েই অভিযোগ দায়ের করা হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement