Hiranmoy Goswami Maharaj Attacked in Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরে হিন্দু সন্ন্যাসীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগ, বাংলাকে 'জেহাদিদের মুক্তাঞ্চল' বলে নিন্দার ঝড় তুললেন শুভেন্দু
শুভেন্দু বললেন, ওপারে প্রভু চিন্ময়, আর এপারে প্রভু হিরন্ময়। তাঁর অভিযোগ, বাংলাদেশের মতই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিন কে দিন সঙ্কুচিত হচ্ছে।
রাজ্যে হিন্দু সন্ন্যাসীর উপর দুষ্কৃতী হামলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে এক হিন্দু সন্ন্যাসীর উপর হামলার ঘটনা সামনে এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘটনার চরম নিন্দা করে বাংলার সঙ্গে বাংলাদেশের তুলনা টেনে বললেন, ওপার বাংলার মত এপার বাংলাও 'জেহাদিদের মুক্তাঞ্চলে' পরিণত হয়েছে।
জানা যাচ্ছে, আক্রান্ত সন্ন্যাসীর নাম হিরন্ময় গোস্বামী মহারাজ (Hiranmoy Goswami Maharaj)। দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা, সন্ন্যাসীর জটা কেটে নেওয়ার মতো নিন্দনীয় ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভুর উদাহরণ টেনেছেন শুভেন্দু। বললেন, ওপারে প্রভু চিন্ময়, আর এপারে প্রভু হিরন্ময়। তাঁর অভিযোগ, বাংলাদেশের মতই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিন কে দিন সঙ্কুচিত হচ্ছে।
কীভাবে আক্রান্ত হিরন্ময় গোস্বামী মহারাজ?
নিজের এক্স হ্যান্ডেল থেকে বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা জানান, 'গতকাল (৩১ মার্চ) রাতে ১১টার সময় পুজনীয় হিরন্ময় গোস্বামী মহারাজের উপর হামলা হয়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ধরমপুর গ্রামে ভাগবত কথা হওয়ার পর প্রসাদ গ্রহণ করে উনি নিত্য দিনের মতো একটু বাইরে হাঁটছিলেন। হঠাৎ দুজন দুষ্কৃতি মহারাজের ওপর অতর্কিত আক্রমণ করে। গলায় দড়ি দিয়ে চেপে ধরে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওনার জটা কেটে দেওয়া হয়। মহারাজ এখন ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন'। যত দ্রুত সম্ভব মহারাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন শুভেন্দু।
আক্রান্ত সন্ন্যাসী হিরন্ময় গোস্বামী মহারাজঃ
ওপার প্রভু চিন্ময়, আর এপার প্রভু হিরন্ময় !
বাংলাদেশের মতই পশ্চিমবঙ্গেও সনাতন ধর্মের মানুষের ধর্মাচরণের স্বাধীনতার অধিকার দিন কে দিন সঙ্কুচিত হচ্ছে। বাংলাদেশ যেমন জেহাদিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে তেমনই পশ্চিমবঙ্গেও জেহাদিদের অবাধ আচরণের অনুমতি দিয়ে রেখেছেন মাননীয়া। তাই এদের… pic.twitter.com/crtljBXjt5
— Suvendu Adhikari (@SuvenduWB) April 1, 2025
বাংলাদেশের ইউনুস সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মমতা সরকারের তুলনা টেনে বিরোধী দলনেতা আরও বললেন, 'একপাশে ওপার বাংলায় বিনা অপরাধে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে চারমাস ধরে ইউনুস সরকার জেলের মধ্যে মিথ্যে রাষ্ট্রদ্রোহের মামলায় বন্দি করে রাখা হয়েছে। আর এপার বাংলায় সন্ন্যাসীদের ওপর প্রাণঘাতী হামলা হচ্ছে'।
যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কিংবা তাঁর দল এই বিষয়ে এখনও কোন মন্তব্য করেননি।
(The above story first appeared on LatestLY on Aug 17, 8109 05:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

