Jadavpur University Incident: যাদবপুর ঘটনার জের, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে রাজভবনে বৈঠক রাজ্যপাল বোসের
যাদবপুর কাণ্ডের জেরে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের শুক্রবার রাজভবনে জরুরি বৈঠকের জন্য ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
যাদবপুর (Jadavpur University) কাণ্ডের জেরে রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের শুক্রবার রাজভবনে জরুরি বৈঠকের জন্য ডেকেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তালিকায় ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি হাসপাতালে ভর্তি। সেই কারণে তিনি সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা ছিল। সেই মতো নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকলেও ১ ঘন্টায় বৈঠক শুরু না হওয়ায় লগ আউট করে নেন ভাস্কর গুপ্ত। চিকিৎসকরা তাঁকে বেশিক্ষণ মোবাইল ব্যবহার না করার পরামর্শ দেন। সেই কারণে বাধ্য হয়ে বৈঠক থেকে বেরিয়ে আসেন। অবশেষে সাড়ে ৬টা নাগাদ শুরু হয় বৈঠক।
উপাচার্যদের নিয়ে বৈঠক রাজ্যপালের
এদিন বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন ১০ জন উপাচার্য। বাকি ৮ জন যোগ দিয়েছিলেন ভার্চুয়ালি। সূত্রের খবর, এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে রাজ্যপাল সাংবাদিক বৈঠকে জানান, ক্যাম্পাসের ভিতরে হিংসা বাড়ছে। দেশের অনান্য রাজ্যেও বিশ্ববিদ্যালয়ে ঝামেলা হয় ঠিকই, তার মানে এই রাজ্যেও হবে সেটা মেনে নেওয়া যাবে না। উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। বিশ্ববিদ্যালয় পড়ার জন্য। অনেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি নেই, সেই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
দেখুন রাজ্যপালের বক্তব্য
Kolkata, West Bengal: Governor C.V. Ananda Bose says, "Faculty, teachers, students, non-teaching staff, and the people—this should be established. There was a consensus that whatever is required in this regard should be done because our commitment is to the future generation.… https://t.co/oKoWVDOC9P pic.twitter.com/hyDlUULQRh
— IANS (@ians_india) March 7, 2025
শিক্ষামন্ত্রীর প্রসঙ্গ এড়িয়ে যান রাজ্যপাল
যদিও এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়ে রাজ্যপালকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। সেই সঙ্গে এই ঘটনা নিয়ে যে রাজনৈতিক চাপানউতোর চলছে সেই নিয়েও কোনও মন্তব্য করেননি রাজ্যপাল।
(The above story first appeared on LatestLY on Mar 07, 2025 10:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

