West Bengal: ৮ টি পা ও ২ নিতম্বযুক্ত বাচ্চার জন্ম দিল মা ছাগল, হতবাক গ্রামবাসী

আশ্চর্যজনকই বটে। আটটি পা, দুই নিতম্বযুক্ত বাচ্চার জন্ম দিল মা ছাগল। শুক্রবার উত্তর ২৪ পরগনায় বনগাঁর কালমেঘায় ঘটল এমনই অবাক করা ঘটনা। আট পায়ের ছাগলের বাচ্চা দেখে চমকে ওঠেন গ্রামবাসীরা। ছাগলটির মালিক সরস্বতী মণ্ডল। গরু, ছাগল মিলিয়ে একাধিক পোষ্য আছে তাঁর।

West Bengal: ৮ টি পা ও ২ নিতম্বযুক্ত বাচ্চার জন্ম দিল মা ছাগল, হতবাক গ্রামবাসী
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৭ জুলাই: আশ্চর্যজনকই বটে! আটটি পা, দুই নিতম্বযুক্ত বাচ্চার জন্ম দিল মা ছাগল (Goat)। শুক্রবার উত্তর ২৪ পরগনায় বনগাঁর (Bangaon) কালমেঘায় ঘটল এমনই অবাক করা ঘটনা। আট পায়ের ছাগলের বাচ্চা দেখে চমকে ওঠেন গ্রামবাসীরা। ছাগলটির মালিক সরস্বতী মণ্ডল। গরু, ছাগল মিলিয়ে একাধিক পোষ্য আছে তাঁর।

তিনিই জানান, বৃহস্পতিবার তাঁর অন্তঃসত্ত্বা ছাগলটি দুটি সন্তানের জন্ম দেয়। যার মধ্যে একটি বাচ্চা ৮টি পা ও ২টি নিতম্ব নিয়ে জন্মায়। আরও পড়ুন, মোদীর 'নির্লজ্জ ইলেকশনবাজি', কোভিড নিয়ে যোগীর প্রশংসায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ সায়নীর

ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ছাগলের ওই বাচ্চা জন্মানোর পর বেশিক্ষণ বাঁচেনি। আট পায়ের ছাগলের বাচ্চা দেখতে ছুটে আসেন গ্রামবাসীরা। গ্রামের লোক এসে তাঁর বাড়িতে ভিড় করেন। এমন আশ্চর্যজনক ঘটনা দেখে হতবাক হয়ে যান তাঁরা।

সরস্বতীদেবী ইন্ডিয়া টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে জানান,"আমি জীবনে কোনওদিন এমন ঘটনা দেখিনি। জন্মানোর মিনিট পাঁচেক পরেই মৃত্যু হয় সদ্যোজাত ছাগলটির। তবে মা ছাগল আর তার আরেক সন্তান সুস্থই আছে।"

(The above story first appeared on LatestLY on Jul 17, 2021 09:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).