Firing In Murshidabad On Land Dispute: জমি সংক্রান্ত বিবাদের জেরে গুলি চলল মুর্শিদাবাদে, ঘটনায় আহত বছর ২৫ এর যুবক

Representational Image (Photo Credits: Pixabay)

নওদা থানার কোদালকাটি এলাকায় বৃহস্পতিবার সকালে গুলি চালনার ঘটনায় এক যুবক আহত হয়েছেন। আহতর নাম আজিজ মণ্ডল (২৫)। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জমি নিয়ে দু পক্ষের সংঘাতের জেরে এদিন সকালে ঘটনাটি ঘটে। এতে অশান্তি ছড়ায়। বচসার মাঝেই গুলি চলে। সেখানেই আজিজ মণ্ডল নাম ওই যুবক আহত হন। যুবকের পায়ে গুলি লেগেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে পাঠানো হয়। পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, আজিজ মণ্ডল এ দিন সকালে নিজের চাষের জমিতে কিছু কাজের জন্য যাচ্ছিলেন। পাশেরই অন্য একজনের পাটের জমির উপর দিয়ে যাওয়ার সময় কিছু ক্ষতি হয়। এই নিয়ে দুই জমির মালিকের মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ বাড়লে আরও লোকজন ঘটনাস্থলে জড়ো হন। বিবাদ চরমে উঠলে দুই পক্ষের মধ্যেই মারামারি শুরু হয়। তার মধ্যেই হঠাৎ করে গুলি চলে। মারামারির ঘটনায় আরও কয়েকজন আহত হন। আহতদের আমতলা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুলি চালনার ঘটনা কাউকে গ্রেফতার করার খবর পুলিশ সূত্রে পাওয়া যায়নি।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement