Final Year Examinations: অক্টোবরেই রাজ্যে স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা, রেজাল্টও একই মাসে: রিপোর্ট
এবছরের অক্টোবরেই স্নাতক, ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা হবে বলে জানা গেছে। এবিপি আনন্দ-র খবর অনুযায়ী, ১-১৮ অক্টোবরের মধ্যে কলেজের ফাইনাল পরীক্ষা হবে। কলেজ ফাইনালের ফল প্রকাশও হবে অক্টোবরের মধ্যেই। আর যা জানা গিয়েছে, তাতে বাড়িতে বসেই ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়ার ভাবনা চিন্তা চলছে। এই বিষয়ে উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনলাইন বা অফলাইনে ফাইনাল পরীক্ষা নেওয়ার ভাবনাও মাথায় রয়েছে সরকারের। ফাইনাল পরীক্ষা নিয়ে আর কোনও নির্দেশ দেবে না সরকার। বরং সুপ্রিম কোর্টের পরামর্শ মেনেই পরীক্ষা নেওয়ার নির্দেশ।
কলকাতা, ৩১ অগস্ট: এবছরের অক্টোবরেই স্নাতক ও স্নাতকোত্তরের ফাইনাল পরীক্ষা হবে বলে জানা গেছে। এবিপি আনন্দ-র খবর অনুযায়ী, ১-১৮ অক্টোবরের মধ্যে কলেজের ফাইনাল পরীক্ষা হবে। কলেজ ফাইনালের ফল প্রকাশও হবে অক্টোবরের মধ্যেই। আর যা জানা গিয়েছে, তাতে বাড়িতে বসেই ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়ার ভাবনা চিন্তা চলছে। এই বিষয়ে উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অনলাইন বা অফলাইনে ফাইনাল পরীক্ষা নেওয়ার ভাবনাও মাথায় রয়েছে সরকারের। ফাইনাল পরীক্ষা নিয়ে আর কোনও নির্দেশ দেবে না সরকার। বরং সুপ্রিম কোর্টের পরামর্শ মেনেই পরীক্ষা নেওয়ার নির্দেশ।
রাজ্যে পূর্ব নির্ধারিত সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখ পূর্ণ লকডাউন (Complete Lockdown) হবে, আজই জানায় নবান্ন। প্রোটোকল মেনে লকডাউনের ঘোষণা। ৮ তারিখ থেকে চালু হতে পারে মেট্রো (Kolkata Metro)। ভিড় নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব বিধি বজায় রাখতে বলা হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। টোকেন চালু হবে না। স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রো যাত্রা করা যাবে। ট্রেনের সংখ্যা কমানো হবে। রাজ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগে বন্ধ রাখার মেয়াদ বলা হয়েছিল ২০ সেপ্টেম্বর। কেন্দ্র ৭ তারিখ থেকেই মেট্রো চালানোর নির্দেশিকা দেয়। আরও পড়ুন, সেপ্টেম্বরের ৭, ১১ ও ১২ তারিখে বহাল থাকছে পূর্ণ লকডাউন, ৮ তারিখ থেকে মেট্রো চালু হতে পারে
এদিকে ২৯ অগস্ট আনলক-৪ (Unlock 4) এর নির্দেশিকা (Guidelines) জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। ১ সেপ্টেম্বর থেকে আনলক-৪ শুরু হয়ে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতিতে বলে, ৭ সেপ্টেম্বর থেকে গোটা দেশে ধাপে ধাপে বিধি মেনে চলবে মেট্রো (Metro)। ২১ সেপ্টেম্বর থেকে ওপেন থিয়েটার চালুরও সিদ্ধান্ত। তবে বন্ধই থাকবে ‘সিনেমা হল’। বন্ধই থাকছে শিক্ষা প্রতিষ্ঠান।
(The above story first appeared on LatestLY on Aug 31, 2020 05:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

