Tangra Incident: ট্যাংরায় অপহরণের চেষ্টা গৃহবধূকে, প্রাণ দিয়ে বাঁচালেন শ্বশুর
দুষ্কৃতিদের হাত থেকে পূত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন প্রাণ হারালেন শ্বশুর (Father in Law died in Tangra)। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। ঘটনাটিতে শোকের ছায়া এলাকাজুড়ে। রাত ১২টার কাছাকাছি সময় ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সে তুলে অপহরণের (Housewife Kidnapped) চেষ্টা করা হয়। গোবিন্দ খটিক রোডে ঘটনাটি ঘটে।
কলকাতা, ৫ ফেব্রুয়ারি: দুষ্কৃতিদের হাত থেকে পূত্রবধূকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন প্রাণ হারালেন শ্বশুর (Father in Law died in Tangra)। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। ঘটনাটিতে শোকের ছায়া এলাকাজুড়ে। রাত ১২টার কাছাকাছি সময় ঘটনাটি ঘটে। অ্যাম্বুলেন্সে তুলে অপহরণের (Housewife Kidnapped) চেষ্টা করা হয়। গোবিন্দ খটিক রোডে ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, বিয়েবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। দ্রুত গতিতে আসা একটি অ্যাম্বুলেন্স জোর করে তাঁকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বেগতিক পরিস্থিতি দেখে প্রাণপণে চিৎকার করতে থাকেন ওই গৃহবধূ। এরপরই তাঁর শ্বশুর এবং মামাশ্বশুর ঘটনাস্থলে চলে আসে। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে ওই অ্যাম্বুলেন্সটি। প্রৌঢ়কে টেনে হিঁচড়ে প্রায় পিষে দিয়ে অ্যাম্বুলেন্সটি এলাকা ছেড়ে বেরিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় এরপর তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে গোপাল প্রামাণিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আরও পড়ুন: Shaheen Bagh: শাহীনবাগ অবস্থান বিক্ষোভে গুলি চালানো ব্যক্তির আম আদমি পার্টির সদস্য বলে দাবি, জানাল দিল্লি পুলিশ
ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। ট্যাংরা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নিগৃহিতা গৃহবধূ।
(The above story first appeared on LatestLY on Feb 05, 2020 05:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

