Buddhadeb Bhattacharya Admitted In Hospital: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আজ তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিপি আনন্দর খবর অনুযায়ী-সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। হাসপাতালের ফ্লু-ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে।

Buddhadeb Bhattacharya Admitted In Hospital: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
বুদ্ধদেব ভট্টাচার্য। ফাইল ছবি। (Picture Credits: Facebook)

কলকাতা, ৯ ডিসেম্বর: হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আজ তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিপি আনন্দর খবর অনুযায়ী-সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। হাসপাতালের ফ্লু-ক্লিনিকে তাঁর পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বেশ কয়েক বছর ধরেই গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। সল্টলেকের পাম অ্যাভিনিউয়ের বাড়ির বাইরে তাঁকে খুব বেশি দেখা যায় না বললেই চলে। গত বছরের সেপ্টেম্বরেও শ্বাসকষ্টের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে স্বাস্থ্যের অবস্থার উন্নতি হওয়াতে তিনি বাড়ি ফেরেন। আরও পড়ুন: Kolkata: শারদ শুভেচ্ছা জানাতে অষ্টমীর সন্ধেয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছান সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখ

পুজোর সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনখর (Governor Jagdeep Dhankhar)। শারদ শুভেচ্ছা জানাতেই সেখানে যান তিনি। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেন বলে রাজ্যপাল জানিয়েছিলেন।

(The above story first appeared on LatestLY on Dec 09, 2020 02:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).