WB Assembly Election 2021: তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশন

জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের (Ujjwal Kumar) মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত গতকাল খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল নির্বাচন কমিশন (Election Commission)। আজ দুপুর ২টো নাগাদ এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন (EC)। প্রথম দফায় ২৭ মার্চ জয়পুর কেন্দ্রে ভোটগ্রহণ। স্বাভাবিকভাবেই পেরিয়ে গেছে মনোনয়ন পেশের শেষ দিন। তাই এই কেন্দ্রে নতুন করে প্রার্থীও দেওয়া সম্ভব ছিল না তৃণমূলের। এরপরই উজ্জ্বলবাবু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

WB Assembly Election 2021: তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশন
কলকাতা হাইকোর্ট (Photo Credits: ANI)

কলকাতা, ১২ মার্চ: জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের (Ujjwal Kumar) মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত গতকাল খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আজ সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল নির্বাচন কমিশন (Election Commission)। আজ দুপুর ২টো নাগাদ এই আবেদনের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন (EC)। প্রথম দফায় ২৭ মার্চ জয়পুর কেন্দ্রে ভোটগ্রহণ। স্বাভাবিকভাবেই পেরিয়ে গেছে মনোনয়ন পেশের শেষ দিন। তাই এই কেন্দ্রে নতুন করে প্রার্থীও দেওয়া সম্ভব ছিল না তৃণমূলের। এরপরই উজ্জ্বলবাবু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

গতকাল মামলার শুনানিতে কমিশনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয়। আদালত বলে, "যে কারণে মনোনয়ন বাতিল, তা নগণ্য, উপেক্ষা করা যায়।" কমিশনকে আগের জমা দেওয়া মনোনয়নই বহাল রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আরও পড়ুন: WB Assembly Elections 2021: মনোনয়ন পেশের দিন নন্দীগ্রামের ভোটার হলেন শুভেন্দু অধিকারী

যদিও নির্বাচন কমিশন কেন তাঁর মনোনয়ন বাতিল করল, তানিয়ে প্রকাশ্যে একটিও কথা বলেননি প্রার্থী উজ্জ্বল কুমার। এ বিষয়ে কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি তৃণমূলের নেতৃত্ব। এখানে ত্রিশঙ্কু লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। জয়পুর কেন্দ্রের বিজেপি প্রার্থী নরহরি মাহাতো। সেই সঙ্গে সংযুক্ত মোর্চার সমর্থনে ফরওয়ার্ড ব্লকের টিকিটে এই কেন্দ্রে লড়ছেন ধীরেন মাহাতো।

(The above story first appeared on LatestLY on Mar 12, 2021 12:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).