WB Assembly Election 2021: নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেলে রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এবিপি আনন্দর খবর অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের বাকি শীর্ষ আধিকারিকেরা গুয়াহাটি থেকে কলকাতায় পৌঁছচ্ছেন। বিমানবন্দর থেকে সরাসরি বৈঠকস্থলের উদ্দেশে রওনা দেবেন কমিশনের প্রতিনিধিদল।

WB Assembly Election 2021: নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
নির্বাচন কমিশন ভবনের ফাইল ছবি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৯ জানুয়ারি: আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন (WB Assembly Election 2021)। নির্বাচনের আগে পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিকেলে রাজ্যের ইলেক্টোরাল অফিসার ও পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। এবিপি আনন্দর খবর অনুযায়ী, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা সহ কমিশনের বাকি শীর্ষ আধিকারিকেরা গুয়াহাটি থেকে কলকাতায় পৌঁছচ্ছেন। বিমানবন্দর থেকে সরাসরি বৈঠকস্থলের উদ্দেশে রওনা দেবেন কমিশনের প্রতিনিধিদল।

বৃহস্পতিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হওয়ার কথা। মধ্যাহ্নভোজনের পর জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক হওয়ার কথা কমিশনের আধিকারিকদের। শুক্রবার, রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কমিশনের বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে হাজির থাকার কথা রাজ্য পুলিশের ডিজি-রও। আরও পড়ুন, পারদ সামান্য চড়লেও সপ্তাহান্তে মাঘের শীতে কাঁপবে রাজ্য

ইতিমধ্য়েই, কমিশনের ফুল বেঞ্চের বৈঠকের আগে বিস্তারিত রিপোর্ট তৈরি রাখতে সব জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ভোটকে ঘিরে সন্ত্রাস তৈরির চেষ্টা এবং ভোট প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে যাতে জেলের ভিতর থেকে অপরাধীরা কোনও ষড়যন্ত্র না করে, সে বিষয়ে নজর রাখতে বলেছে কমিশন।

এর আগে, রাজ্য সফরে পরপর দু’ দিন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ভোট পরিচালনার ক্ষেত্রে কর্তব্যে গাফিলতি হলে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিককে সরিয়ে দেওয়া হবে, এমনও ইঙ্গিত দেন তিনি। কমিশন হিংসামুক্ত, অবাধ নির্বাচন চায়, সেই বার্তাই দেন। এছাড়াও, ভোটের আগে বিভিন্ন জেল পরিদর্শনেরও পরামর্শ দিয়েছেন সুদীপ জৈন।

(The above story first appeared on LatestLY on Jan 19, 2021 01:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).