Snake Recovered From Dilip Ghosh House: বিকেলে বিয়ে, অনুষ্ঠানের আগে দিলীপ ঘোষের আবাসন থেকে উদ্ধার সাপ, দেখুন ভিডিয়ো

বিজেপির দক্ষিণ কলকাতার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে আজ গাঁটছড়া বাঁধবেন দিলীপ ঘোষ। বিয়ে হবে আইনিভাবে একেবারে ছিমছামভাবে। শুক্র বিকেলে বিয়ের আগে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে হাজির হন সুকান্ত মজুমদাররা।

Snake Recovered From Dilip Ghosh House: বিকেলে বিয়ে, অনুষ্ঠানের আগে দিলীপ ঘোষের আবাসন থেকে উদ্ধার সাপ, দেখুন ভিডিয়ো
Snake Recovered From Dilip Ghosh House (Photo Credit: X/Screengrab)

 কলকাতা, ১৮ এপ্রিল: শুক্রবার বিকেলে বিয়ের পিঁড়িতে বসছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Wedding)। শুক্রবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে বিডেপি নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে আইনি বিয়ে সারবেন দিলীপ। বিয়ের আগে এবার বড় কাণ্ড। বিয়ের কয়েক ঘণ্টা আগে দিলীপ ঘোষের আবাসন থেকে উদ্ধার হল সাপ। দিলীপ ঘোষ যে আবাসনে থাকেন, বিয়ের অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে সেখানকার নিরাপত্তা রক্ষী সাপ উদ্ধার করেন।

আরও পড়ুন: Dilip Ghosh-Rinku Majumdar Wedding: শুক্র বিকেলে বিয়ের পিঁড়িতে দিলীপ ঘোষ-রিঙ্কু মজুমদার, কোন কোন বিজেপি নেতা থাকছেন অনুষ্ঠানে দেখুন

দেখুন দিলীপ ঘোষের আবাসন থেকে উদ্ধার হল সাপ...

 

বিজেপির দক্ষিণ কলকাতার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে আজ গাঁটছড়া বাঁধবেন দিলীপ ঘোষ। বিয়ে হবে আইনিভাবে একেবারে ছিমছামভাবে। শুক্র বিকেলে বিয়ের আগে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে হাজির হন সুকান্ত মজুমদাররা। যেখানে দিলীপ ঘোষের মায়ের সঙ্গে বিজেপি নেতারা সাক্ষাৎ করেন।

দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের (Rinku Majumdar) বিয়ে নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। তবে যাই হোক না কেন, বিয়ের খবরে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বহু মানুষ। ৬০-এর ঘরে ঢুকে দিলীপ ঘোষ বিয়ের সিদ্ধান্ত নিলেও, তাঁকে যে রাজনৈতিক পরিচয়ের বাইরে বহু মানুষ পছন্দ করেন, শ্রদ্ধা করেন, তা স্পষ্ট।

(The above story first appeared on LatestLY on Apr 18, 2025 02:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).