Dilip Ghosh Meets Mamata Banerjee: দিঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ কি দল বদলেরই ইঙ্গিত?
দিলীপ ঘোষের বিবাহ অনুষ্ঠানে অর্থাৎ বিয়ের দিন মুখ্যমন্ত্রী উপহার পাঠান। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে উপহার পাঠান মুখ্যমন্ত্রী। তখন থেকেই ঈষৎ জল্পনা শুরু হয়। আর এবার দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠানে হাজিরা এবং তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে যে হেলদোল শুরু করে দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
কলকাতা, ৩০ এপ্রিল: রাজ্য সরকারের আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Temple) বুধবার সস্ত্রীক হাজির হন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জগন্নাথ মন্দিরে দিলীপকে অভ্যর্থনা জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী রিঙ্কু। যে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে জগন্নাথ মন্দির উদ্বোধনে বড় ইঙ্গিত রাজনৈতিক মহলে। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কি দিলীপ ঘোষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন না তিনি বিজেপি (BJP) থেকে রাজনৈতিক সন্ন্যাস নেবেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সস্ত্রীক দিলীপ ঘোষ...
প্রসঙ্গত দিলীপ ঘোষের বিবাহ অনুষ্ঠানে অর্থাৎ বিয়ের দিন মুখ্যমন্ত্রী উপহার পাঠান। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে উপহার পাঠান মুখ্যমন্ত্রী। তখন থেকেই ঈষৎ জল্পনা শুরু হয়। আর এবার দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরের দ্বারোদঘাটন অনুষ্ঠানে হাজিরা এবং তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাজনৈতিক মহলে যে হেলদোল শুরু করে দিয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এখন দেখার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে দিলীপ তৃণমূল কংগ্রেস শিবিরে হাজির হন কি না।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2025 08:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

