মদ্যপ অবস্থায় মাদক-সহ গ্রেপ্তার শিলাজিত পুত্র ধী, শহরে চাঞ্চল্য

গভীর রাতে শহরের রাজপথে মাদক-সহ গ্রেপ্তার গায়ক শিলাজিতের ছেলে। ধৃতের নাম ধী মজুমদার শুক্রবার রাত পৌনে একটার সময় ঘটনাটি ঘটেছে।ওই সময় যখন রিজেন্ট পার্ক থানার পুলিশ দেশপ্রাণ শাসমল রোডে টলি ক্লাবের সামনে রুটিন তল্লাশি করছে তখনই ধী মজুমদারের ব্যালেনো গাড়িটিকে আটক করা হয়।

মদ্যপ অবস্থায় মাদক-সহ গ্রেপ্তার শিলাজিত পুত্র ধী, শহরে চাঞ্চল্য
শিলাজিত ও ধী(Photo Credit: Facebook)

কলকাতা, ৬ জুলাই: গভীর রাতে শহরের রাজপথে মাদক-সহ গ্রেপ্তার গায়ক শিলাজিতের ছেলে। ধৃতের নাম ধী মজুমদার (Dhee Majumder), শুক্রবার রাত পৌনে একটার সময় ঘটনাটি ঘটেছে।ওই সময় যখন রিজেন্ট পার্ক থানার পুলিশ দেশপ্রাণ শাসমল রোডে টলি ক্লাবের সামনে রুটিন তল্লাশি করছে,  তখনই ধী মজুমদারের ব্যালেনো গাড়িটিকে আটক করা হয়। তল্লাশির সময় দেখা যায় চালক-সহ তিন যুক গাড়িতে রয়েছেন। তিনজনই মদ্যপ, তল্লাশিতে গাড়ির পিছন থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। তিনজনকেই গ্রেপ্তার করে থানায় রিজেন্ট পার্ক থানায় নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন-Jai Sri Ram: অমর্ত্য সেন বাংলা সংস্কৃতির কী জানেন? আজ গোটা বাংলাই জয় শ্রী রাম বলছে, দিলীপ ঘোষ

রাতেই খবর পেয়ে থানায় চলে আসেন গায়ক শিলাজিত (Singer Shilajit)। শনিবার তিনজনকেই আলিপুর জাজেস কোর্টে তোলা হবে। এদিকে সকালে থেকেই অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। আষাঢ় একেবারে জাঁকিয়ে বসেছে শহরের মাথায়। এদিকে ছেলের গ্রেপ্তারির প্রসঙ্গে সাংবাদিকদের সামনে মুখ খোলেননি শিল্পী। তদন্তের দোহাই দিয়ে পুলিশকর্মীরাও মুখে কুলুপ এঁটেছেন। যতক্ষণ না জাজেস কোর্টের রায় প্রকাশ্যে আসছে ততক্ষণ ধী মজুমদারের বর্তমান স্টেটাস জানা সম্ভব নয়।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে। নামী গায়কের ছেলে গভীর রাতে মদ্যপ অবস্থায় ঘুরছেন শুনে নিন্দুকেরা সমালোচনায় মেতেছে। গাঁজা উদ্ধারের খবরে যেন সমালোচকদের মধ্যে মশলার আগমণ ঘটেছে। মুখে কুলুপ শিলাজিত শিবিরের।

 

(The above story first appeared on LatestLY on Jul 06, 2019 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).