Kolkata: রাজ্যের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে ফের আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল
রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে বিশদে তথ্য জোগাড় করতে ফের আসছে কেন্দ্রীয় দল আইসিএমআর (ICMR) -এর প্রতিনিধিরা। রাজ্যে এগারোটিরও বেশি জায়গায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলেছে। দুই এলাকার অবস্থা যাচাই করতে তৃতীয় দফায় রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আইসিএমআরের সঙ্গে স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা হয়েছে।
কলকাতা, ২৬ জুলাই: রাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে বিশদে তথ্য জোগাড় করতে ফের আসছে কেন্দ্রীয় দল আইসিএমআর (ICMR) -এর প্রতিনিধিরা। রাজ্যে এগারোটিরও বেশি জায়গায় গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলেছে। দুই এলাকার অবস্থা যাচাই করতে তৃতীয় দফায় রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আইসিএমআরের সঙ্গে স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কথা হয়েছে।
এর আগে দু'বার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রতিনিধি দল রাজ্যে আসে। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS), চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ও পুনের ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষকদের নিয়ে গঠিত দলটি আগামী মাসের গোড়ায় রাজ্যে আসবে। আরও পড়ুন, 'মন কি বাতে' বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী, জেনে নিন কী বললেন নরেন্দ্র মোদি
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্বাস্থ্য অধিকর্তা ডা. অজয় চক্রবর্তী বলেন, “শুধু পশ্চিমবঙ্গ নয়, দিল্লি, মহারাষ্ট্র, পাঞ্জাব-সহ কোভিড অধ্যুষিত এলাকায় করোনা ভাইরাস (Corona Virus) নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কী কী ব্যবস্থা নেওয়া উচিত সেই সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য এই পদক্ষেপ।” সরকারি হাসপাতালের পাশাপাশি কয়েকটি বেসরকারি হাসপাতালেও প্রয়োজনে পরিদর্শন করতে পারে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল। জানা গিয়েছে, আইসিএমআরের প্রতিনিধি দল মূলত কলকাতা ও উত্তরবঙ্গের কয়েকটি হাসপাতাল ও কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শন করতে পারে। তবে কবে আসবে তা এখনও ঠিক হয়নি।
স্বাস্থ্যভবনের খবর অনুযায়ী, রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে কোভিড রোগীদের সম্পর্কে বিশদে সরাসরি তথ্য জোগাড় করতে মোবাইল অ্যাপ তৈরির পরামর্শ দিয়েছে আইসিএমআর। অ্যাপ তৈরির জন্য সরকারি সংস্থা ওয়েবেলে সঙ্গে আলোচনাও হয়েছে স্বাস্থ্য কর্তাদের। আগামী মাসে নতুন অ্যাপ চালু হবে বলে স্বাস্থ্য অধিকর্তা আশা প্রকাশ করেছেন। স্বাস্থ্যদপ্তর উপসর্গহীন ও হাসপাতালে ভরতি করোনা রোগীদের তথ্য কম্পিউটারে নথিভুক্ত করেছে বলে জানা গেছে। কয়েকমাস ধরে নিয়মিত মেল করে করোনা তথ্য জানানো হত। কেন্দ্রীয়ভাবে মোবাইল অ্যাপ তৈরি হলে স্বাস্থ্যভবনে করোনা সম্পর্কে তথ্য এলে সঙ্গে সঙ্গে তা আইসিএমআরকে জানানো যাবে।
(The above story first appeared on LatestLY on Jul 26, 2020 12:55 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

