Coal Smuggling Scam: কয়লা ও গরু পাচারকাণ্ডে গ্রেফতার বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র
কয়লা ও গরু পাচারকাণ্ডে গ্রেফতার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র। গরু পাচারকাণ্ডে এখনও বেপাত্তা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। তার খোঁজ তো চলছেই এরই মধ্যে তাঁর বিকাশকে গ্রেফতার করল ইডি। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, ফোনের টাওয়ারের লোকেশন ধরে দিল্লি থেকে গ্রেফতার। বিকাশকে ৬দিনের ট্রানজিট রিমান্ডে নিতে আবেদন ইডির।
কলকাতা, ১৬ মার্চ: কয়লা ও গরু পাচারকাণ্ডে (Coal & Cow Smuggling Case) গ্রেফতার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র (Vikas Mishra)। গরু পাচারকাণ্ডে এখনও বেপাত্তা যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র। তার খোঁজ তো চলছেই এরই মধ্যে তাঁর বিকাশকে গ্রেফতার করল ইডি। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, ফোনের টাওয়ারের লোকেশন ধরে দিল্লি থেকে গ্রেফতার। বিকাশকে ৬দিনের ট্রানজিট রিমান্ডে নিতে আবেদন ইডির।
দিন কয়েক আগে কয়লা কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীরের স্বামী এবং শ্বশুরকে তলব করে সিবিআই। ফের ১৫ ই মার্চ কলকাতা অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে তাঁদের। কয়লা পাচার কাণ্ড নিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। আরও পড়ুন, কয়লা কেলেঙ্কারির ঘটনায় এবার তলব অভিষেক ব্যানার্জির শ্যালিকা মেনকার স্বামী এবং শ্বশুরকে
গত মাসেই মেনকা গম্ভীরের (Menaka Gambhir) বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই (CBI)। দু'জন মহিলা অফিসার সহ আটজন উপস্থিত হন। লন্ডনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া যাওয়ায় তা নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেকের স্ত্রী রুজিরা বানার্জিকেও।
(The above story first appeared on LatestLY on Mar 16, 2021 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

