Kolkata: কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থান দুঃখজনক: রাজ্যপাল জগদীপ ধনখর
কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর অভিযান আর্থিক প্যাকেজকে অশ্বডিম্ব বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। আজ সেই কারণে মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখর (Jagdeep Dhankhar)। বাংলাতে টুইট করে মুখ্যমন্ত্রীর আর্থিক প্যাকেজ নিয়ে নেতিবাচক অবস্থান কে দুঃখজনক বলে মন্তব্য করলেন রাজ্যপাল। শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর এই নেতিবাচক অবস্থান পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয় বলেও টুইট করে তাঁর অবস্থান জানান রাজ্যপাল জগদীপ ধনখর। টুইটে রাজ্যপাল লেখেন," প্রধানমন্ত্রীর তরফে এই প্যাকেজ দূরদৃষ্টি সম্পন্ন যুগান্তকারী প্যাকেজ। অর্থনীতি এবং ছোটো ব্যবসার জন্য দারুন হিতকারী। COVID-19 এর সুড়ঙ্গ পথ পেরিয়ে আশার আলোকরশ্মির বন্যা দেখা যাবে। মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থান দুঃখজনক। পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়। চক্রান্তকারী নিষ্ক্রিয় হোক-নজর স্বাস্থ্য পিডিএস এবং পরিযায়ীদের সমস্যার উপর।"
কলকাতা, ১৪ মে: কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর অভিযান আর্থিক প্যাকেজকে অশ্বডিম্ব বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। আজ সেই কারণে মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেন রাজ্যপাল জগদীপ ধনখর (Jagdeep Dhankhar)। বাংলাতে টুইট করে মুখ্যমন্ত্রীর আর্থিক প্যাকেজ নিয়ে নেতিবাচক অবস্থান কে দুঃখজনক বলে মন্তব্য করলেন রাজ্যপাল। শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর এই নেতিবাচক অবস্থান পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয় বলেও টুইট করে তাঁর অবস্থান জানান রাজ্যপাল জগদীপ ধনখর। টুইটে রাজ্যপাল লেখেন," প্রধানমন্ত্রীর তরফে এই প্যাকেজ দূরদৃষ্টি সম্পন্ন যুগান্তকারী প্যাকেজ। অর্থনীতি এবং ছোটো ব্যবসার জন্য দারুন হিতকারী। COVID-19 এর সুড়ঙ্গ পথ পেরিয়ে আশার আলোকরশ্মির বন্যা দেখা যাবে। মুখ্যমন্ত্রীর নেতিবাচক অবস্থান দুঃখজনক। পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়। চক্রান্তকারী নিষ্ক্রিয় হোক-নজর স্বাস্থ্য পিডিএস এবং পরিযায়ীদের সমস্যার উপর।"
"কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করছে। কেন্দ্রের আর্থিক প্যাকেজ (Economic package) নিয়ে ঘোষণা আসলে বিগ জিরো। পুরোটাই অশ্বডিম্ব।" নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) আর্থিক প্যাজেকে এভাবেই গতকাল কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ আর্থিক প্যাকেজের বিষয় বিস্তারিত জানানোর পরই কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন, "যে ভাবে কেন্দ্রীয় সরকার ঋণ-পিছিয়ে দেওয়ার কথা বলছে, তা আসলে পুরোটাই ভাঁওতা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র আমলে কৃষক-গরিব মানুষদের ঋণ মকুব করা হয়েছিল। কিন্তু, এই সরকার আদলে তেমন কিছুই করল না।" আজকের ঘোষণায় রাজ্যগুলিকে কিছুই দেওয়া হয়নি। বাঁচার অধিকার পুরোপুরো থমকে গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মন্তব্যের কোনও মিল নেই।" আরও পড়ুন: Mamata On Centre's Special Package: কেন্দ্রের আর্থিক প্যাকেজ আসলে বিগ জিরো: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
দূরদৃষ্টিসম্পন্ন যুগান্তকারী প্যাকেজ @PMOIndia
অর্থনীতি এবং ছোট ব্যবসার জন্য দারুন হিতকারী।
কোভিড-19 এর সুড়ঙ্গপথ পেরিয়ে আশার আলোকরশ্মির বন্যা দেখা যাবে।@MamataOfficial #TroikaMAP নেতিবাচক অবস্থান দুঃখজনক - পশ্চিমবঙ্গের পক্ষে ভালো নয়।(1/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 14, 2020
রাজ্যগুলিকে রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে শোষণ করা হচ্ছে বলেও দাবি করন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আসলে লকডাউনের নামে রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার লকআউট করছে। রাজ্যগুলিকে অর্থনৈতিক ভাবে সর্বনাশ করা হয়েছে। কোনও কাজ করছে না, শুধু দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। দাঙ্গা আর ফেক নিউজ ওদের হাতিয়ার।"
(The above story first appeared on LatestLY on May 14, 2020 12:15 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

