West Bengal Elections 2021: শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

শীতলকুচিতে (Sitalkuchi) কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক চলাকালীন তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিবারের দায়িত্ব সম্পূর্ণ তাঁর। ১৪ তারিখ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথাও দিয়েছেন তিনি। ক্ষোভ উগড়ে দিয়েছেন কমিশনের নির্দেশিকা নিয়ে। কোচবিহারে রাজনৈতিক নেতানেত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তাই বাতিল হয়েছে মুখ্যমন্ত্রীর সফর। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এটি একটি গণহত্যা। তারা গুলি করেছে। কেন্দ্রীয় বাহিনী পায়ে বা তলপেটে গুলি করতে পারত। প্রতিটা গুলি ঘাড়ে বা বুকে লেগেছে।"

West Bengal Elections 2021: শীতলকুচিতে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় (Photo: ANI)

শিলিগুড়ি, ১১ এপ্রিল: শীতলকুচিতে (Sitalkuchi) কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক চলাকালীন তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিবারের দায়িত্ব সম্পূর্ণ তাঁর। ১৪ তারিখ মৃতদের পরিবারের সঙ্গে দেখা করার কথাও দিয়েছেন তিনি। ক্ষোভ উগড়ে দিয়েছেন কমিশনের নির্দেশিকা নিয়ে। কোচবিহারে রাজনৈতিক নেতানেত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তাই বাতিল হয়েছে মুখ্যমন্ত্রীর সফর। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এটি একটি গণহত্যা। তারা গুলি করেছে। কেন্দ্রীয় বাহিনী পায়ে বা তলপেটে গুলি করতে পারত। প্রতিটা গুলি ঘাড়ে বা বুকে লেগেছে।"

আজ সকালে কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। মডেল কোড অফ কনডাক্টের (Model code of conduct) নাম বদলে মোদি কোড অফ কনডাক্ট করতে বলেছেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, "মডেল কোড অফ কনডাক্টের নাম বদলে মোদি কোড অফ কনডাক্ট করা উচিত নির্বাচন কমিশনের। বিজেপি তার সমস্ত শক্তি ব্যবহার করতে পারে তবে এই পৃথিবীতে কোনও কিছুই আমাকে মানুষের সঙ্গে থাকতে এবং তাঁদের বেদনা ভাগাভাগি করতে বাধা দিতে পারবে না। তারা আমাকে কোচবিহারের ভাই ও বোনদের সঙ্গে ৩ দিনের জন্য দেখা করতে যেতে বাধা দিতে পারে। তবে আমি চতুর্থ দিন সেখানে থাকব!" আরও পড়ুন: Mamata Slams EC: 'মডেল কোড অফ কনডাক্টের নাম বদলে 'মোদি কোড অফ কনডাক্ট' করুক কমিশন, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

গতকাল চতুর্থ দফার ভোটে খবরের শিরোনামে সবাইকে ছাপিয়ে যায় কোচবিহার জেলা। জেলার শীতলকুচিতে ২টি আলাদা ঘটনায় মৃত্যু হয় মোট ৫ জনের। সকালের দিকে একটি বুথে এক যুবককে গুলি করে খুন করা হয়। বেলার দিকে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে ৪ জনের মৃত্যু হয়। আহত হয় ৪ জন। বাহিনীর গুলিতে মৃত্যুর খবর পেয়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন আজ সকালে তিনি ঘটনাস্থানে যাবেন। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানানোর কথাও বলেছিলেন তিনি।

(The above story first appeared on LatestLY on Apr 11, 2021 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).