CV Ananda Bose: গুরুতর অসুস্থ রাজ্যপাল, আনন্দ বোসকে দেখতে হাসপাতালে ছুটলেন মমতা

তাঁর অবস্থা খানিক স্থিতিশীল হলে অন্যত্র স্থানান্তর করা হতে পারে বলে সূত্রে খবর।

CV Ananda Bose: গুরুতর অসুস্থ রাজ্যপাল, আনন্দ বোসকে দেখতে হাসপাতালে ছুটলেন মমতা
Mamata Banerjee, CV Ananda Bose (Photo Credits: ANI)

কলকাতাঃ অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। হার্টে ব্লকেজ ধরা পড়েছে। দক্ষিণ কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে রাজ্যপালের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। রাজ্যপালকে দেখে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সোমবার সকালে শালবনির যাওয়ার আগে কমান্ড হাসপাতালে পৌঁছন মমতা। রাজ্যপালকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, "রাজ্যপাল অসুস্থ। ওঁর চিকিৎসা চলছে। ওঁকে দেখে গেলাম। এখন বেরিয়ে যাচ্ছি।"

অসুস্থ রাজ্যপালকে দেখতে হাসপাতালে মমতা

প্রসঙ্গত, সম্প্রতি মালদা এবং মুর্শিদাবাদের হিংসা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারণ সত্ত্বেও মালদা ও মুর্শিদাবাদ পরিদর্শনে যান তিনি।  তখনও সম্পূর্ণ সুস্থ ছিলেন রাজ্যপাল। কলকাতা ফিরেই অসুস্থ হয়ে পড়েন। আচমকাই বুকে অসহ্য ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সোমবার সকালে খবরটি প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, তাঁকে পরীক্ষা করে চিকিৎসকেরা জানান, হার্টে ব্লকেজ রয়েছে তাঁর। বাইপাস সার্জরির সম্ভাবনা রয়েছে। তাঁর অবস্থা খানিক স্থিতিশীল হলে অন্যত্র স্থানান্তর করা হতে পারে বলে সূত্রে খবর। যদিও  রাজভবন সূত্রে খবর, কমান্ড হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ করা হবে।

গুরুতর অসুস্থ রাজ্যপাল, আনন্দ বোসকে দেখতে হাসপাতালে ছুটলেন মমতা

(The above story first appeared on LatestLY on Apr 21, 2025 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).