Mamata Banerjee: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে নবান্নে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে মমতা ব্যানার্জি
করোনা আক্রান্তের (Coronavirus Outbreak) সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে। রাজ্যে সেভাবে এখনও ভাইরাস আক্রমণ না হলেও একাধিক ব্যক্তি রয়েছেন কোয়াকিন্টাইনে। সেক্ষেত্রে করোনাভাইরাসের জেরে আসন্ন পরিস্থিতি সামলাতে রাতারাতি নবান্নে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেল ৫টায় নবান্নের সভাঘরে বৈঠক হবে। কলকাতার সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়গনস্টিক সেন্টারগুলিকে এই বৈঠকে ডাকা হয়েছে। সকলের সঙ্গে আলোচনা করেই নীতি-নির্দেশিকা, পদক্ষেপ স্থির হবে বলে মত রাজনৈতিক মহলের।
কলকাতা, ১৯ মার্চ: করোনা আক্রান্তের (Coronavirus Outbreak) সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে। রাজ্যে সেভাবে এখনও ভাইরাস আক্রমণ না হলেও একাধিক ব্যক্তি রয়েছেন কোয়াকিন্টাইনে। সেক্ষেত্রে করোনাভাইরাসের জেরে আসন্ন পরিস্থিতি সামলাতে রাতারাতি নবান্নে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেল ৫টায় নবান্নের (Nabanna) সভাঘরে বৈঠক হবে। কলকাতার সব বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়গনস্টিক সেন্টারগুলিকে এই বৈঠকে ডাকা হয়েছে। সকলের সঙ্গে আলোচনা করেই নীতি-নির্দেশিকা, পদক্ষেপ স্থির হবে বলে মত রাজনৈতিক মহলের।
এর আগে স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা ব্যানার্জি। কিন্তু দেশজুড়ে যেভাবে বাড়ছে করোনার প্রকোপ। সেক্ষেত্রে বেসরকারি চিকিৎসকদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা জরুরি বলে মনে করছেন মমতা ব্যানার্জি। করোনা মোকাবিলায় আগেভাগেই সমস্তরকম প্রস্তুতি নেওয়ার উপর জোর দিচ্ছে নবান্ন।
ইতিমধ্যেই করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজরহাট-সহ কলকাতার একাধিক জায়গায় তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড। প্রতিটি আইসোলেশন ওয়ার্ডেই রয়েছে ছয় সদস্যের মেডিকেল টিম। এছাড়াও রয়েছেন শিশুরোগ, ফুসফুস, মেডিসিন, ইএনটি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। থাকবেন মাইক্রোবায়োলজিস্টও। মেডিক্যাল কলেজে আলাদা করে ফিভার ক্লিনিক করা হচ্ছে।
(The above story first appeared on LatestLY on Mar 19, 2020 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

