Digha Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শন করে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা, দেখুন ভিডিয়ো

সোমবার দুপুরে পৌঁছে বিকেলে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন ও বিভিন্ন কাজের পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তার আগে দুপুরে পুরোহিতদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

Digha Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শন করে কী বললেন মুখ্যমন্ত্রী মমতা, দেখুন ভিডিয়ো
CM Mamata Banerjee. (Photo Credits: X)

দিঘা, ২৮ এপ্রিল: দেখতে দেখতে সময়টা চলে এল। বুধবার, অক্ষয় তৃতীয়ায় পূর্ব মেদিনীপুরের সৈকত নগরী দিঘায় উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple)। জগন্নাথ মন্দিরকে ঘিরে দিঘায় তৈরি হয়েছে উন্মাদনা। সোমবার দুপুরে পৌঁছে বিকেলে দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন ও বিভিন্ন কাজের পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তার আগে দুপুরে পুরো ও যজ্ঞের আয়োজন সহ নানা বিষয়ে পুরোহিতদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা। কাল, মঙ্গলবার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে রীতি মেনে যজ্ঞ চলবে। তারপর বুধবার হবে মন্দিরের উদ্বোধন।

মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী, রাজ্য পুলিশের ডিজিও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি পরিদর্শনে করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সহ অন্যান্যরা। আরও পড়ুন-

দেখুন জগন্নাথ মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা

 

সবাইকে আসার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্দির পরিদর্শনের পর এক্স প্ল্য়াটফর্মে মমতা লিখলেন, জগন্নাথ মন্দিরের উদ্বোধন ও মহাযজ্ঞের প্রস্তুতি ব্যক্তিগতভাবে খতিয়ে দেখলাম। বাংলা ও তার বাইরে থেকে আসা সব ভক্তদের এখানে সুষ্ঠুভাবে আসার সব প্রস্তুতি মসৃণভাবে চলার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছি। আসুন সবাই একসঙ্গে, এক জায়গায় থেকে এতসঙ্গে এই পবিত্র মাইলফলক উদযাপন করি।"

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).