Independence Day 2021: রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোভিড বিধি মেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রেড রোডে পালিত হয় স্বাধীনতা দিবস।
কলকাতা, ১৫ অগাস্ট: দেশের ৭৫তম স্বাধীনতা দিবসে রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোভিড বিধি মেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রেড রোডে পালিত হয় দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। এর আগে দেশকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
West Bengal CM Mamata Banerjee hoists the National Flag at Red Road in Kolkata on 75th Independence Day pic.twitter.com/IhOpHgwJ9m
— ANI (@ANI) August 15, 2021
স্বাধীনতা দিবসের সকালে মমতা টুইটারে লেখেন, ''৭৫তম স্বাধীনতা দিবসে আমাদের সবাইকে যারা আমাদের স্বাধীনতাকে কণ্ঠরোধ করতে চাইছে তাদের বিরুদ্ধে এক হয়ে আমাদের স্বরকে আরও শক্তিশালী করার সময় এসেছে। আমাদের কখনই ভোলা উচিত হবে না যারা এই দিনটার জন্য দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের জন্য নিজেদের জীবনকে বাজি রেখেছিল। আমার প্রত্যেক ভাই-বোনেদের জানাই উষ্ণ অভিনন্দন। জয় হিন্দ!"
On the 75th Independence Day, let us all come together to strengthen our voices against all forces that aim to stifle our freedom. We must never forget the sacrifice of those who fought a long and hard battle for this day.
Warm wishes to all my brothers and sisters. Jai Hind!
— Mamata Banerjee (@MamataOfficial) August 15, 2021
এদিকে, আজ ৭৫ তম স্বাধীনতা দিবস। করোনা আবহে কড়া নিরাপত্তার মধ্যে দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি। সকাল সাড়ে ৭টায় লালকেল্লায় পতাকা উত্তোলনের পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে অংশ নেবেন অলিম্পিকে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়া-সহ ৩২ জন ক্রীড়াবিদ। এই প্রথমবার স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠানে পুষ্পবৃষ্টি করবে বায়ুসেনার হেলিকপ্টার।
(The above story first appeared on LatestLY on Aug 15, 2021 10:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

